রাফালে-র পাল্টা কি এবার এনএসি, প্রতিরক্ষামন্ত্রীর নিশানায় নাম জড়াচ্ছে সনিয়ার
রাফালে ইস্যু নিয়ে নরেন্দ্র মোদী কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বাকি বিরোধীদের বেনজির আক্রমণের সামনে। অনেকেই কানাঘুষোয় বলছেন এতে প্রধানমন্ত্রীর পদের অমর্যাদা হচ্ছে।
রাফালে ইস্যু নিয়ে নরেন্দ্র মোদী কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বাকি বিরোধীদের বেনজির আক্রমণের সামনে। অনেকেই কানাঘুষোয় বলছেন এতে প্রধানমন্ত্রীর পদের অমর্যাদা হচ্ছে। যেভাবে একজন প্রধানমন্ত্রী-কে চোর হিসাবে প্রতিপন্ন করার চেষ্টা চলছে তা গণতন্ত্রের উপরে একটা কালো দাগ। কিন্তু, লোকসভা নির্বাচনের বাদ্যিটা যতই স্পষ্ট হচ্ছে ততই যেন রাহুল গান্ধী,চন্দ্রবাবু নাইডু, মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতী, অখিলেশ যাদব, তেজস্বি যাদবরা আক্রমণ তীব্র করছেন। বিরোধীদের এই আক্রমণ প্রতিহত করতে চেষ্টার কসুর করছে না বিজেপি। প্রতিরক্ষামন্ত্রী প্রায়ই চাঁচাছোলা ভাষায় কংগ্রেসকে প্রতিটি অভিযোগকে খণ্ডন করে যাচ্ছেন। নরেন্দ্র মোদীও যখন সুযোগ পাচ্ছেন রাফালে ইস্যুতে বিরোধীদের ধুয়ে দিচ্ছেন। এরপরও শুক্রবার লোকসভা ও রাজ্যসভার অধিবেশন জুড়ে শুরুই বিরাজ করেছে রাফালে ইস্যু।

এই ইস্যুতে এদিন কংগ্রেস হাতিয়ার করেছে একটি 'ডিসেন্ট নোট'-কে। শুক্রবার দিনভর এই নিয়ে জাতীয় রাজনীতি উত্তপ্ত থাকার পর নির্মলা সীতারামন প্রায় কবর খুঁড়ে বের করে এনেছেন ন্যাশনাল অ্যাডভাইসারি কাউন্সিল বা জাতীয় উপদেষ্টা পর্ষদ-কে। এই জাতীয় উপদেষ্টা পর্ষদ ইউপিএ সরকারের আমলে তৈরি করা হয়েছিল। যার চেয়ারপার্সন ছিলেন সনিয়া গান্ধী।
নির্মলা সীতারামনের অভিযোগ, রাফালে নিয়ে লাফালাফি করা কংগ্রেসের উচিত জাতীয় উপদেষ্টা পর্ষদ তৈরির সত্যটাকে সবার সামনে বলা। সনিয়া গান্ধীর নেতৃত্বে তৈরি এই পর্ষদ কোনও সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল না। অথচ সকলেই জানত যে ইউপিএ সরকারের আমলে এই জাতীয় উপদেষ্টা পর্ষদ আসলে ছিল প্রধানমন্ত্রীর দফতরের নিয়ন্ত্রক।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে নির্মলা সীতারামন জানিয়েছেন, 'এনএসি-র কোনও হস্তক্ষেপ পিএমও-তে ছিল কি ছিল না তা নিয়ে ওদের কে ভাবতে দিন। ওদেরকে আলোচনায় এনএসি-কে আনতে বলুন এবং বলুক এনএসি-কি ছিল এবং এর ভূমিকা কি ছিল।'
এদিন এনএসি নির্মলা সীতারাম লোকসভা অধিবেশনের অন্দরেও সরব হয়েছিলেন। রাফালে নিয়ে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে যখন যৌথ সংসদীয় কমিটির নেতৃত্বে তদন্তের দাবি করে চলেছেন, সে সময় প্রতিরক্ষামন্ত্রী উত্তর দিতে গিয়ে এনএসি-র প্রসঙ্গ উত্থাপ্পন করেন। যদিও, কংগ্রেস এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।












Click it and Unblock the Notifications