Nipah Virus: ছড়াচ্ছে মারণ ভাইরাস, ভুলেও যাবেন না কেরলে, সতর্কতা জারি করল রাজস্থান-কর্নাটক

নিপা ছড়াচ্ছে ঝড়ের গতিতে। ইতিমধ্যেই কেরলে ২ জনের মৃত্যু হয়েছে আক্রান্ত ৫ জন। নিপার বাংলাদেশ ভ্যারিয়েন্ট এবার সংক্রমণ ছড়াচ্ছে। এই ভ্যারিয়েন্ট যতটাই সংক্রামক ততটাই মারণ। এর মারণ ক্ষমতা বেশি। সেকারণেই আরও বেশি করে সাবধান হওয়া জরুরি।

ইতিমধ্যেই কেরলে যাওয়া নিয়ন্ত্রণ আরোপ করেছে কর্নাটক এবং রাজস্থান সরকার। কর্নাটক সরকার রাজ্যবাসীকে এই মুহূর্তে কেরল সফর না করার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে রাজস্থান সরকারও এই নির্দেশিকা জারি করেছে। কর্নাটক সরকার কেরল সীমানায় থাকা জেলাগুলিতে বাড়তি নজরদারি শুরু করে দিয়েছে।

Nipah Virus

করোনা কাটিয়ে উঠেছে ভারত। মহামারীর তেমন সংক্রমণ আর নেই ভারতে। কিন্তু নিপা থেকে কিছুতেই বেরিয়ে আসা যাচ্ছে না। প্রতিবছরই কেরলে থাবা বসাচ্ছে নিপা ভাইরাস। ২০১৮ সালে প্রথম কেরলে নিপা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছিল। তাতে ২৩ জন মারা গিয়েছিলেন। মূলত ফল খাওয়া বাদুর থেকেই নিপা ভাইরাসের সংক্রমণ ছড়ায়। এই নিপা ভাইরাস বহন করে সেটি মানুষের সংস্পর্শে আসলেই ছড়িয়ে পড়ে।

এবার নিপার বাংলাদেশ ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়াচ্ছে কেরলে। সেটির মারণ ক্ষমতা অত্যন্ত বেশি। সেকারণেই আরও ভয়ে রয়েছেন গবেষকরা। যদিও কেরল সরকার নিপা সংক্রমণ নিয়ে বাড়তি সতর্কতা নিয়েছে। যেখানে সংক্রমণ ছড়িয়েছে সেখানে এক প্রকার লকডাউন জারি করা হয়েছে। করোনা কালীন তৎপরতার মতোই সেখানে কন্টেনমেন্ট জোন তৈরি করা হয়েছে। স্কুল-কলেজে সব ছুটি ঘোষণা করা হয়েেছ। বন্ধ রয়েছে দোকান বাজার অফিস আদালতও। অত্যাবশ্যকীয় পন্যের দোকান খোলা রাখার অনুমতি রয়েছে মাত্র। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকছে দোকানগুলি।

পরিস্থিতি খতিয়ে দেখে প্রতিবেশী রাজ্য কর্নাটক সতর্কতা জারি করেছে নিজের রাজ্যে। কেরল সংলগ্ন জেলা গুলিতে বাড়তি নজরদারি শুরু করা হয়েছে। কেরল থেকে প্রবেশ পথ গুলিতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। কেরল থেকে কেউ প্রবেশ করছে কিনা। কেরলে কেউ যাচ্ছে কিনা সেটার উপরে নজরদারি চালাচ্ছে প্রশাসন। অন্যদিকে রাজস্থান সরকারও বিশেষ নজরদারি জারি করেছে। খুব প্রয়োজন ছাড়া যেন কেউ এই সময়ে কেরলে না যান তার নির্দেশিকা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+