আরব সাগরে জাহাজডুবির ঘটনায় নয় মোড়, গুজরাত উপকূলে উদ্ধার ক্যাপ্টেন সহ ৮ জনের দেহ
আরব সাগরে জাহাজডুবির ঘটনায় গুজরাত উপকূলে উদ্ধার ক্যাপ্টেন সহ ৮ জনের দেহ
ঘূর্ণিঝড় তাওকতে-র দাপটে আরব সাগরে জাহাজডুবির ঘটনায় রবিবার দেখা গেল নয়া মোড়। ভারতীয় নৌসেনার তরফে জানানো হয়েছে বার্জ পি৩০৫-র ক্যাপ্টেন সহ ৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে গুজরাতের ভালসাদে। এদিকে বৃহঃষ্পতিবার পর্যন্ত খবর ছিল বার্জ পি৩০৫ ডুবে ২৬১ জনের মধ্যে ১৮৮ জনকে জীবিত উদ্ধার করা গিয়েছে। নিখোঁজ ছিলেন ৫০ জনের বেশি।

সূত্রের খবর এই ঘটনায় ইতিমধ্যেই মুম্বই পুলিশের সাথে যোগাযোগ করছে ভলসাদ পুলিশ। রবিবার সকাল থেকে তিনজনের মরদেহ পাওয়া গেলেও, শনিবার আরও চারজনের লাশ পাওয়া গেছে বলে খবর। অন্যদিকে মহারাষ্ট্রের রায়গড় জেলার উপকূল বরাবর তিনটি পৃথক স্থানে আটটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে বলে খবর। এই মৃতদেহগুলি এখনও শনাক্ত করা যায়নি বলে জানা যাচ্ছে।
এদিকে ক্যাপ্টেনের অসাবধানতার কারণেই এতবড় দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছিস। এমনকী এই অভিযোগে শুক্রবার মুম্বই পুলিশের তরফে নিখোঁজ ক্যাপ্টেনের নামে এফআইআরও দায়ের হয়ে বলে জানা যায়। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকা সত্ত্বেও মুম্বই উপকূল ছেড়ে ২৬১ জন মানুষকে নিয়ে কেন জাহাজটি ৭০ কিমি দূরে গিয়েছিল সেই প্রশ্নই শুরু থেকে ভাবাচ্ছিল সকলকে।
নিখোঁজদের খোঁজে এখনও নৌসেনার তল্লাশি অভিযান চলবে বলে জানিয়েছেন কমোডোর অজয় ঝা। আকাশপথে কপ্টারের মাধ্যমে সমুদ্রবক্ষে চলছে উদ্ধারকাজ। নৌসেনার রণতরী আইএনএস কোচি, আইএনএস কলকাতা, আইএনএস বিয়াস, আইএনএস বেতোয়া, আইএনএস তেগ, পি৮আই সামুদ্রিক টহলদার বিমান, চেতক কপ্টার এই উদ্ধারকার্যে শামিল রয়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications