জলবায়ু পরিবর্তনে বিপদ চরমে! বিশ্বের তালিকায় বাংলা-সহ ভারতের একের পর এক রাজ্য

সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের বিপদ নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে কোন কোন দেশের কোন কোন প্রদেশ বিপদের মুখে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় চিনের পরেই স্থান করে নিয়েছে ভারত।

উষ্ণায়ন বৃদ্ধির জেরে গলছে হিমবাহ। বাড়ছে সমুদ্রের জলস্তর। অচিরেই উপকূল এলাকাগুলি চিরতরে জলের তলায় যাওয়ার মুখে। এই পরিস্থিতিতে দেশের নটি রাজ্যে রয়েছে বিপদের একেবারে সম্মুখে। এই নটি রাজ্য আবার বিশ্বের যে ৫০ টি অঞ্চল বিপদের একেবারে সম্মুখভাগে রয়েছে, সেই তালিকায় স্থান করে নিয়েছে।

জলবায়ু সংক্রান্ত বিপদের মূল্যায়ন

জলবায়ু সংক্রান্ত বিপদের মূল্যায়ন

২০৫০ সালে সারা বিশ্বের বিভিন্ন দেশের ২৬০০টির বেশি রাজ্য কিংবা প্রদেশের জলবায়ু সংক্রান্ত বিপদের মূল্যায়ন করা হয়েছে। যেসব জায়গায় যত বিল্ট আপ, সেইসব জায়গার বিপদ তত বেশি। এই সংক্রান্ত প্রতিবেদনটি তৈরি করেছে অস্ট্রেলিয়া ভিত্তিক ক্রস ডিপেনডেন্সি ইনিশিয়েটিভ। আর প্রতিবেদনের শিরোনাম গ্রস ডোমেস্টিক ক্লাইমেট রিস্ক।

কোন কোন বিপদকে গুরুত্ব

কোন কোন বিপদকে গুরুত্ব

সমুদ্রপৃষ্ঠে জলের উচ্চতা বৃদ্ধি, বন্যা, বনে আগুন, খরা, ঘূর্ণিঝড় এবং হিমাবাহ গলে যাওয়ার মতো কারণে বাড়ি এবং সম্পত্তির ক্ষতির বিষয়গুলিকে সামনে রেখে অনুমান ভিত্তিক তালিকাটি তৈরি করা হয়েছে। সেই তালিকায় বিভিন্ন জায়গায় রয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। তবে প্রথম ৫০-এর তালিকায় ৮০ শতাংশ এলাকা চিন, আমেরিকা কিংবা ভারতের। এই তালিকায় চিনের এলাকা রয়েছে সব থেকে বেশি। তারপরেই রয়েছে ভারত।

তালিকায় ভারতের কোন কোন রাজ্য

তালিকায় ভারতের কোন কোন রাজ্য

প্রথম ৫০ টি রাজ্য কিংবা প্রদেশের তালিকায় ভারতের যে ৯ টি রাজ্য রয়েছে, সেগুলি হল বিহার। বিশ্বে ৫০-এর তালিকায় বিহার রয়েছে ২২ তম স্থানে। এর পরে উত্তর প্রদেশ ( ২৫), অসম (২৮), রাজস্থান (৩২), তামিলনাড়ু (৩৬), মহারাষ্ট্র (৩৮), গুজরাত (৪৮), পঞ্জাব (৫০) এবং কেরল (৫২)। আর প্রথম একশোর তালিকায় রয়েছে ভারতের ১৪ টি রাজ্য। আর ১০০-র তালিকায় যুক্ত হয়েছে মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, হরিয়ানা, কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশের মতো রাজ্য।

 তালিকাটি বিনিয়োগকারীদের কাছেও তাৎপর্যপূর্ণ

তালিকাটি বিনিয়োগকারীদের কাছেও তাৎপর্যপূর্ণ

যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, সেথানে নির্দিষ্ট এলাকার পরিবেশের ওপরে দৃষ্টি দেওয়া হয়েছে, জলবায়ুর বিপদ বিশ্লেষণ করা হয়েছে। বলা হয়েছে, এই প্রতিবেদনটি বিনিয়োগকারীদের জন্য তাৎপর্যপূর্ণ, কেননা পরিকাঠামো তৈরি করতে ব্যাপক আর্থিক বিনিয়োগ জড়িয়ে থাকে। প্রতিবেদনে বলা হয়েছে, সারা বিশ্বে প্রতি আটজনের মধ্যে একজন ভারতীয় জলবায়ু পরিবর্তনের ক্ষতির মুখে পড়বেন। ক্ষতির প্রভাব পড়বে কৃষি, জীববৈচিত্র এবং মানুষের স্বাস্থ্যের ওপরে। আর তাপমাত্রা বৃদ্ধি প্রভাব ফেলবে পরিবেশের ওপরে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে এশিয়ার দেশগুলিতে। সেই কারণে জলবায়ু-সহনশীল বিনিয়োগের কথাও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+