কেরলে দুটি বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা! ৫ ছাত্র-সহ মৃত ৯

কেরলে দুটি বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় পাঁচ ছাত্র-সহ নয় জনের মৃত্যু হয়েছে। এদিন কেরলের সড়ক পরিবহণমন্ত্রী অ্যান্টনি রাজু বলেছেন, পালাক্কাডের ভাদাক্কেনচেরিতে একটি বেসরকারি টুরিস্ট বাস পিছন থেকে রাষ্ট্র

কেরলে দুটি বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় পাঁচ ছাত্র-সহ নয় জনের মৃত্যু হয়েছে। এদিন কেরলের সড়ক পরিবহণমন্ত্রী অ্যান্টনি রাজু বলেছেন, পালাক্কাডের ভাদাক্কেনচেরিতে একটি বেসরকারি টুরিস্ট বাস পিছন থেকে রাষ্ট্রায়ত্ত কেএসআরটিসির বাসকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে।

বেসরকারি বাসের গতি বেশি থাকায় দুর্ঘটনা

বেসরকারি বাসের গতি বেশি থাকায় দুর্ঘটনা

কেরলের পবিরহণমন্ত্রী জানিয়েছেন বুধবারের এই ঘটনায় বেসরকারি বাসটির গতি বেশি ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সেই গাড়িটি ওভারটেক করার সময় কেরল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসের পিছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনার অভিঘাতে দুটি বাসই ছিন্নভিন্ন হয়ে রাস্তা পড়ে। এই দুর্ঘটনায় ৫ ছাত্র, এক শিক্ষক-সহ মোট নয়জনের মৃত্যু গয়। বেসরকারি বাসের বচালকের ভুলের কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

ছাত্ররা ছিল বেসরকারি বাসে

ছাত্ররা ছিল বেসরকারি বাসে

কেরলের মন্ত্রী আরও জানিয়েছেন কেএসআরটিসির বাসটি কেরলের কোত্তারাক্কারা থেকে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের দিকে যাচ্ছিল। এই মাসে ৮১ জন যাত্রী ছিলেন। যাঁদের মধ্যে তিন জনের মৃত্যু হয়। অন্যদিকে বেসরকারি বাসটি এর্নাকুলামের বাসেলিওস বিদ্যানিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুলের ৪২ জন ছাত্র ও পাঁচ শিক্ষককে নিয়ে যাচ্ছিল। তাঁদের মধ্যে পাঁচ ছাত্র ও এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

আহত ছাত্রদের প্রতিক্রিয়া

আহত ছাত্রদের প্রতিক্রিয়া

আহত এক ছাত্র স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, বেসরকারি বাসটি খুব দ্রুত যাচ্ছিল। সেটি কেএসআরটিসির বাসটিকে পিছনের ডান দিকে ধাক্কা দেয় এবং তারপরেই উল্টে যায়। অপর এক ছাত্র জানিয়েছে বাসটি উল্টে যাওয়ার পরে একে অপরের ওপরে উঠে যায়। তাঁকে কেউ টেনে বের করলেও, পাশে বসা অপরজনকে টেনে বের করা যায়নি। এই দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন, বলে প্রশাসন সূত্রে খবর।

কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখা হচ্ছে

কেরলের স্বায়ত্তশাসন দফতরের মন্ত্রী এমবি রাজেশ আহতদের দেখতে গিয়েছিলেন পালাক্কাডের হাসপাতালে। সেখানে তিনি সাংবাদিকদের বলেছেন চারজনের অবস্থা গুরুতর হলেও বাকিরা তুলনামূলক ভাল আছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে। এছাড়াও ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কেরলের মন্ত্রী আরও জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের ক্ষতিপূরণ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও এই ঘটনায় ঘনিষ্ঠ বন্ধু ও শিক্ষকদের হারানো ছাত্রদের কাউন্সেলিং করানো হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+