অসমে বাস পড়ল খালে, নিহত ৯

অসম
গুয়াহাটি, ২৬ অক্টোবর: সেতুর রেলিং ভেঙে খালে পড়ে গেল বাস। মারা গেলেন অন্তত ন'জন। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৪ জন। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে অসমের নগাঁওয়ে।

পুলিশ সত্রে খবর, অসম রাজ্য পরিবহণ নিগমের এই বাসে ৩৫ জন যাত্রী ছিলেন। বাসটি লখিমপুর থেকে গুয়াহাটি যাচ্ছিল। নগাঁওয়ের উলুয়ানি এলাকায় একটি সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রচণ্ড গতিতে সোজা গিয়ে ধাক্কা মারে। সেতুর রেলিংয়ে। ধাক্কার চোটে রেলিং ভেঙে গেলে বাসটি অন্তত বিশ ফুট নীচে খালে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মারা যান চালক এবং আরও সাতজন যাত্রী। এক মহিলাকে হাসপাতালে মারা যান। জখম যাত্রীদের ভর্তি করা হয় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে।

যে ২৪ জন জখম হয়েছেন, তাঁদের মধ্যে অন্তত ছ'জনের অবস্থা আশঙ্কাজনক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+