করোনা সংক্রমণে ৩০ টি রাজ্যের মধ্যে ৯ টির অবস্থা খারাপ! ৪ রাজ্যকে জরুরি পরামর্শ স্বাস্থ্যমন্ত্রকের

করোনার বিরুদ্ধে লড়াইয়ে দুর্বল অবস্থানে রয়েছে মধ্যপ্রদেশের বিভিন্ন জেলা। এরপরেই রয়েছে বিহার ও তেলেঙ্গানা। ল্যানসেট জার্নালের সমীক্ষায় এমনটাই উঠে এসেছে।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে দুর্বল অবস্থানে রয়েছে মধ্যপ্রদেশের বিভিন্ন জেলা। এরপরেই রয়েছে বিহার ও তেলেঙ্গানা। ল্যানসেট জার্নালের সমীক্ষায় এমনটাই উঠে এসেছে। আবাসন, স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিভিন্ন রাজ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল। এদিকে ৪ রাজ্যকে কেন্দ্রের তরফে জরুরি পরামর্শও দেওয়া হয়েছে।

৩০ টির মধ্যে ৯ টি রাজ্যের অবস্থা খারাপ

৩০ টির মধ্যে ৯ টি রাজ্যের অবস্থা খারাপ

সমীক্ষায় দেখা গিয়েছে সারা দেশে ৩০ টি বড় রাজ্যের মধ্যে ৯ টির অবস্থা খারাপ। সেই নটি রাজ্য হল, মধ্যপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ওড়িশা, গুজরাত।

যেসব বিষয়ের ওপর ভিত্তি করে কাজ

যেসব বিষয়ের ওপর ভিত্তি করে কাজ

এই সমীক্ষায় ৫ টি ডোমেনের ১৫ টি সূচক ধরে কাজ করা হয়েছে। তার মধ্যে রয়েছে, সোসিও ইকনোমিক, ডেমোগ্রাফিক, হাউজিং অ্যান্ড হাইজিন, এপিডোমোলজিক্যাল অ্যান্ড হেলথ সিস্টেম।

সব থেকে ওপরে মধ্যপ্রদেশ, নিচে সিকিম

সব থেকে ওপরে মধ্যপ্রদেশ, নিচে সিকিম

মধ্যপ্রদেশের ভালনারেবিলিটি স্কোর ১ হলেও, সিকিমের স্কোর শূন্য। তালিকায় একেবারে নিচের দিকে রয়েছে অরুণাচল প্রদেশ ও হিমাচল প্রদেশ।

আরও পর্যালোচনা দরকার

আরও পর্যালোচনা দরকার

সমীক্ষায় বলা হয়েছে আরও পর্যালোচনা দরকার। সমীক্ষায় আরও সঠিক তথ্যের ওপরও জোর দেওয়া হয়েছে।

৪ রাজ্যকে জরুরি পরামর্শ

৪ রাজ্যকে জরুরি পরামর্শ

৪ রাজ্যকে জরুরি পরামর্শ দেওয়া হয়েছে, স্বাস্থ্যমন্ত্রকের তরফে। এই ৪ রাজ্য হল বিহার, পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশা। সংক্রমণ কমাতে উদ্যোগ নিতে বলা হয়েছে রাজ্যগুলিকে। আরও বেশি করে পরীক্ষা করার পাশাপাশি আক্রান্ত হওয়ার ৭২ ঘন্টার মধ্যে কোয়ারেন্টাইনে পাঠানোর কথা বলা হয়েছে। পাশাপাশি কন্টেইনমেন্ট জোনে নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+