রবিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই নয় মন্ত্রী নিতে চলেছেন শপথ
রবিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় মোট নয় জন মন্ত্রী শপথ নিতে চলেছেন।
রবিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় মোট নয় সাংসদ মন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন। তাঁরা হলেন অশ্বিনী কুমার চৌবে, শিব প্রতাপ শুক্লা, বীরেন্দ্র কুমার, অনন্তকুমার হেগড়ে, রাজ কুমার সিং, হরদীপ সিং পুরী, গজেন্দ্র সিং শেখাওয়াত, সত্যপাল সিং, এ কান্নানথানম।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সকালে প্রাতঃরাশে এই নয় নতুন শপথ নিতে চলা মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন। তারপরে সকাল সাড়ে ১০টা নাগাদ মন্ত্রী হিসাবে শপথ নেবেন এই নয় সাংসদ।
গত দুদিনে বিজেপির মোট ছয়জন মন্ত্রী পদত্যাগ করেছেন। নরেন্দ্র মোদী দেশের বিভিন্ন প্রান্ত ও ভিন্ন সামাজিক অবস্থান থেকে এই মন্ত্রীদের খুঁজে নিয়ে এসেছেন বলে খবর।
নীতীশ কুমারের দল দুই সপ্তাহ আগে নরেন্দ্র মোদীর এনডিএ-তে যোগ দিলেও এখনও তাদের মন্ত্রিসভায় যোগদানের বিষয়ে কেউ নিশ্চিত নন। রদবদল নিয়ে তাদের সঙ্গে কেউ আলোচনাও করেনি বলে জানিয়েছে নীতীশের দল।
পাশাপাশি আর এক এনডিএ শরিক শিবসেনাও জানিয়েছে, সংবাদমাধ্যম সূত্রে খবর পেলেও মন্ত্রিসভার রদবদল নিয়ে সরকারিভাবে তাঁদের কিছু জানানো হয়নি। তেলুগু দেশম পার্টিও একই বক্তব্য জানিয়েছে।












Click it and Unblock the Notifications