ওড়িশার তালচেরে ভয়াবহ খনি দুর্ঘটনা! একজনের মৃত্যু, বেশ কয়েকজনের আটকে পড়ার আশঙ্কা
ওড়িশার তালচেরে খনি দুর্ঘটনা। এই ঘটনায় নয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও চারজনের কোনও খোঁজ পাওয়া যায়নি
ওড়িশার তালচেরে খনি দুর্ঘটনা। এই ঘটনায় নয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও চারজনের কোনও খোঁজ পাওয়া যায়নি। মহানদী কোলফিল্ডস লিমিটেডের খনিতে শ্রমিকরা কাজ করছিলেন। মঙ্গলবার বারত ১১.৩০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সব মিলিয়ে ১৩ জন আটকে পড়েছিলেন। কোনও কোনও সূত্রে একজনের মৃত্যুর কথাও বলা হচ্ছে।

শ্রমিকদের আটকে পড়ার খবর পাওয়ার পরেই উদ্ধারকারী দল উদ্ধার কাজ শুরু করে। নয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এখনও ৪ জনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
মহানদী কোলফিন্ডস লিমিটেডের আধিকারিকরা উদ্ধার কাজের তদারকিতে তালচের গিয়েছেন। স্থানীয়দের অভিযোগ খনিতে বিস্ফোরণ ঘটানোর পর ভূমি ধসে দুর্ঘটনাটি ঘটে।












Click it and Unblock the Notifications