ভূমি পুজোর অংশ হিসাবে অযোধ্যায় স্থাপন ন’টি ইট, জেনে নিন কী তার মাহাত্ম্য
ভূমি পুজোর অংশ হিসাবে অযোধ্যায় স্থাপন ন’টি ইট, জেনে নিন কী তার মাহাত্ম্য
অযোধ্যায় ভূমি পুজোর মধ্য দিয়ে সূচনা হয়ে গেল রাম মন্দিরের নির্মাণ কাজ। বুধবার অযোধ্যার রমা জন্মভূমি মন্দিরের ভূমি পুজোর অংশ হিসাবে ন’টি ইট স্থাপন করা হয়। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা সম্প্ন্ন হওয়া এই ভূমি পুজোয় মন্দির নির্মাণের আগে ন’টি ইট স্থাপনের গুরুত্ব বিশ্লেষণ করে বলেন পুরোহিত।

পুরোহিত বলেন, 'ন’টি ইট এখানে স্থাপন করা হল। ১৯৮৯ সালে গোটা বিশ্ব জুড়ে রাম ভক্তরা এই ইটগুলি পাঠিয়েছেন। এরকম মোট ২,৭৫,০০০ ইট রয়েছে, যার মধ্যে একশোটি ইটে শ্রী রাম খোদাই করা রয়েছে।’ প্রসঙ্গত, এই ভূমি পুজো উপলক্ষ্যে দু’হাজারের বেশি তীর্থক্ষেত্র থেকে মাটি ও ১০০টি পবিত্র নদী থেকে জল নিয়ে আসা হয়েছে। এই জল ব্যবহার করা হয়েছে ভূমি পুজোর জায়গা শুদ্ধ ও অন্যান্য রীতির কাজে।
রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান যে দেশবাসীর কাছে এই দিনটি অত্যন্ত আবেগপ্রবণ মুহূর্ত। তিনি বলেন, 'প্রত্যেকের হৃদয় উদ্দীপ্ত। দেশের কাছে এই দিনটি খুবই আবেগ প্রবণ। দীর্ঘ প্রতীক্ষার শেষ হল আজ। বহু বছর ধরে তাঁবুতে থাকা রাম লালার জন্য এবার রাজকীয় মন্দির তৈরি হবে।’ তিনি বলেন, 'এই মন্দিরের নির্মাণ শুধু ইতিহাস তৈরি করবে না, এটা পুনরাবৃত্তি করবে। যেভাবে এক মাঝি থেকে আদিবাসীরা ভগবান রামকে, গোর্বধন পর্বত ওঠাতে যেভাবে শিশুরা কৃষ্ণকে সাহায্য করেছিল, ঠিক সেভাবেই সকলের প্রচেষ্টায় রাম মন্দিরের নির্মাণ সম্পন্ন হবে।’
এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাম মন্দির ট্রাস্টের সভাপতি নিত্য গোপাল দাস, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গর্ভনর আনন্দিবেন প্যাটেল ও আরএসএস প্রধান মোহন ভাগবত।












Click it and Unblock the Notifications