খালিস্তানপন্থী নেতা পান্নুনকে হত্যার চক্রান্তের অভিযোগ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিখিল গুপ্তা
খালিস্তানপন্থী নেতা পান্নুকে হত্যার ছক কষছে মোদী সরকার। এমনই গুরুতর অভিযোগ করেছিল আমেরিকা। এই নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়। সরকারি আধিকারীক নিখিল গুপ্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এবার এই নিয়ে সুপ্রিম কোর্টে স্বতোঃপ্রণোদিত মামলা দােয়র করল নিখিল গুপ্তার পরিবার।
তাঁদের পরিবারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। তাঁরা অভিযোগ করেছেন বেআইনিভাবে প্রাগে আটক করা হয়েছে নিখিলকে। যেকোনও সময় নিখিলের প্রাণ সংশয় হতে পারে বা তাঁকে হত্যা করা হতে পারে বলে আদালতে আশঙ্কা প্রকাশ করেছে তার পরিবার।

পরিবারের অভিযোগ নিখিলকে গ্রেফতারের জন্য কোনও ওয়ারেন্ট দেখানো হয়নি। তাঁকে দুর্নীতির অভিযোগ রয়েছে বলে প্রথমে নিয়ে যাওয়া হয়। এক মার্কিন এজেন্সি তাঁকে আটক করেছে বলে জানানো হয়েছে। এই ঘটনা চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বলে অভিযোগ করেছে পরিবার। এবং জোর করে নিখিলকে গরু এবং শুয়োরের মাংস খাওয়ানো হচ্ছে। এদিকে নিখিল একেবারেই ভেজিটেরিয়ান বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে।
নিক নামেও পরিচিত নিখিল। চের প্রশাসন নাকি তাঁকে গ্রেফতার করেেছ এবং তাঁকে ভারতে প্রত্যর্পণ করা হবে। তবে কেন তাঁকে গ্রেফতার করা হল তার কারণ জানানো হয়নি। মার্কিন প্রাশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে নিখিল খালিস্তানপন্থী নেতা পান্নুনকে হত্যার ছক কষছিল।












Click it and Unblock the Notifications