ভারত-কানাডা সম্পর্কের টানাপোড়েন ছিল লক্ষ্য! নিজ্জার হত্যার ষড়যন্ত্র করেছিল পাকিস্তানের ISI
খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারত ও কানাডার মধ্যে একে পড়ল পাকিস্তানের নামও। ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি করতে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স নিজ্জারকে হত্যার পরিকল্পনা করেছিল। এমনটাই খবর সূত্রের।
সূত্রের আরও খবর, আইএসআই নিজ্জারকে হত্যার জন্য অপরাধীদের ভাড়া করেছিল। পাশাপাশি গত দুই বছরে কানাডায় যাওয়া গ্যাংস্টারদের পুরোপুরি সমর্থন করার জন্যও তাকে চাপ দেওয়া হয়েছিল। কিন্তু নিজ্জার ঝুঁকে ছিলেন প্রাক্তন খালিস্তানি নেতাদের দিকে। সূত্রের খবর, নিজ্জার হত্যার পরে, আইএসআই তার বিকল্পের খোঁজ করছে। পাশাপাশি কানাডায় খালিস্তানপন্থী সন্ত্রাসবাদীদের জড়ো করার প্রস্তুতি নিচ্ছে।

প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্প্রতি ব্রিটিশ কলম্বিয়ায় তাঁর দেশের মাটিতে হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় এজেন্টদের সম্ভাব্য জড়িয়ে থাকার অভিযোগ করার পরে, ভারত ও কানাডা কূটনৈতিক বিরোধে জড়িয়ে পড়ে। নয়াদিল্লির তরফে কানাডার দাবিকে অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করে।
ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক এতটাই খারাপ জায়গায় পৌঁছেছে যে, ভারত সাময়িকভাবে কানাডিয়ান নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত ঘোষণা করে। পাশাপাশি ভারত থেকে কূটনীতিকদের উপস্থিতি কমাতে বলে। কানাডায় থাকা ভারতীয়দেরও সজাগ থাকতে বলে। এরই মধ্যে ভারত রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলিকে সন্ত্রাসবাদ, চরমপন্থা ও হিংসার প্রতিক্রিয়া নির্ধারণে রাজনৈতিক সুবিধার অনুমতি না দিতে অনুরোধ করেছে।
রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ভাষণ দেওয়ার সময় বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, ভারত আঞ্চলিক অখণ্ডার প্রতি শ্রদ্ধাশীল এবং কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধী।












Click it and Unblock the Notifications