ফিঁদায়ে হামলা চালিয়েছে জামাতিরা, তাবলিঘি জামাত যোগে করোনা সংক্রমণ নিয়ে বিস্ফোরক দাবি
ফিঁদায়ে হামলা চালিয়েছে জামাতিরা, তাবলিঘি জামাত যোগে করোনা সংক্রমণ নিয়ে বিস্ফোরক দাবি
করোনা ভাইরাসের সংক্রমণ ঘটিয়ে আসলে ফিঁদায়ে হামলা চালিয়েছে জামাতিরা। তাবলিঘি জামাত যোগে করোনা সংক্রমণ নিয়ে এমনই বিস্ফোরক দাবি করেছে সিয়া ওয়াকফ বোর্ডের প্রধান ওয়াসিম রিজভি। তিনি অভিযোগ করেছেন করোনা ভাইরাস ছড়িয়ে দিয়ে তাঁরা ফিঁদায়ে হামলা চালিয়েছে। প্রায় ১ লাখ লোককে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটিয়ে মেরে ফেলার চেষ্টায় রয়েছে জামাতিরা।

ফিঁদায়ে হামলা
সরকারের নির্দেশ অমান্য করে নিজামউদ্দিনে তাবলিঘি জামাতের সভা হয়। সেখান থেকেই গোটা দেশে করোনা সংক্রমণ আরও ছড়িয়ে পড়ে। এই সংক্রমণ পুরোটাই ইচ্ছাকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন সিয়া ওয়াকফ বোর্ডের প্রধান ওয়াসিম রিজভি। তিনি জানিয়েছে তাবলিঘি জামাতের করোনা সংক্রমণ আসলে ফিঁদায়ে হামলা। চক্রান্ত করে এই সভা করেছিল জামাতিরা। ১ লাখ মানুষের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। এমনই অভিযোগ করেছেন রিজভি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেই এই ফিঁদােয় হামলা তারা চালিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

দেড় লক্ষ সংক্রমণ জামাত যোগে
আইএমএফ-র রিপোর্ট দাবি করেছে নিজামউদ্দিনের তাবলিঘি জামাতের জমায়েত থেকে ১.৫ লাখ পর্যন্ত করোনা সংক্রমণ ছড়াবে গোটা দেশে। ১৫ এপ্রিলের মধ্যে সংক্রমণ ১৩,০০০ অতিক্রম করবে। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে সংক্রমণ ১.৫ লাখ ছাড়াবে বলে জানিয়েছে আইএমএফ রোহতকের রিপোর্ট।

স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার
তাবলিঘি জামাতের জমায়েতে কয়েক হাজার জামাতি যোগ দিয়েছিলেন। তাঁকের মধ্যে অনেককেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অভিযোগ উত্তর প্রদেশ এবং রাজস্থানে এই অনুষ্ঠানে যোগদানকারী তাবলিঘি জামাতের সদস্যরা স্বাস্থ্যকর্মী এবং নার্সদের সঙ্গে দুর্ব্যবহার করে। এমনকী দিল্লিতে কোয়ারেন্টাইনে থাকা জামাতিরা অন্যদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে দিতে মূত্র বোতলে ভরে বাইরে ছুরেছে বলে বভিযোগ। এই নিয়ে পুলিস তাঁদের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে।












Click it and Unblock the Notifications