সরকারি অফিসে আগুন, জারি নাইট কার্ফু! বুলডোজার চলছে বলে তোপ কংগ্রেসের

নতুন করে উত্তপ্ত মণিপুর! শুক্রবারের পর আজ শনিবার দফায় দফায় উত্তপ্ত উত্তর-পূর্বের এই রাজ্য। ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। এই অবস্থায় জারি করা হল নাইট কারফিউ। শনিবার বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

একই সঙ্গে ১৪৪ ধারাও জারি করা হয়েছে। পাশাপাশি ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় আদিবাসী সংগঠন Triabl Leaders Forum -এর তরফে সে রাজ্যে চলছে বিক্ষোভ-আন্দোলন। ইতিমধ্যে একাধিক ছাত্র সংগঠন তাঁদের সঙ্গে যুক্ত হয়েছে বলে জানা গিয়েছে।

 জনজাতিদের উপর বুলডোজার চলছে বলে তোপ কংগ্রেসের

ফলে পরিস্থিতি আরও অগ্নির্গভ হয়ে উঠেছে বলে জানা গিয়েছে। আর এর মধ্যেই চূড়াচাঁদপুর জেলায় বন দফতরের অফিসে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে অফিসে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। এই ঘটনার কারণে সরকারি অফিসে থাকা একাধিক সরকারি নথি পুড়ে গিয়েছে।

ছাই হয়ে গিয়েছে বহু সরকারি সম্পত্তিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়েছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, বিজেপি সরকার সংরক্ষিত এবং সংরক্ষিত বন এবং হ্রদগুলির উপর একটি সমীক্ষা করছে। আর তা নিয়ে আপত্তি আন্দোলনকারীদের। শুধু তাই নয়, বিজেপি সরকার ধর্মস্থলগুলিকে সম্মান দিচ্ছে না।

চার্চেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।

এমনকি চার্চেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। কার্যত কোনও রাস্তা না দেখেই মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান স্থলে হামলা চালাতে কার্যত একপ্রকাশ বাধ্য তাঁরা হয়েছে বলেও দাবি আন্দোলনকারীদের। তবে যেভাবে পরিস্থিতি ক্রমশ মণিপুরে উত্তপ্ত হচ্ছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রস সভাপতি মল্লিকার্জুন খার্গে। এই বিষয়ে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানিয়েছেন তিনি।

টুইটে কংগ্রেস সভাপতি লিখছেন, বিজেপিশাসিত মনিপুরে সত্যিই পরিস্থিতি উদ্বেগজনক। সেখানে আইনশৃঙ্খলা বলে কিছু নেই বলেও বিজেপি আক্রমণ। এমনকি ডবল-ইঞ্জিন সরকারের মনিপুরের হাল দেশের মানুষ দেখছে বলেও টুইটে আক্রমণ কংগ্রেস নেতার। বিজেপি জনজাতিদের অধিকারের উপর বুলডোজ়ার চালাচ্ছে বলেও টুইট সোনিয়া-রাহুল গান্ধী ঘনিষ্ঠ এই নেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+