বর্ণবিদ্বেষ ঘিরে রাজধানী সাক্ষী রইল এই করুণ ঘটনার

দিল্লিতে এক আফ্রিকার অধিবাসীকে মারধরের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

ফের একবার বর্ণবিদ্বেষের জেরে হিংসার ছবি উঠে এলো খবরে। এবার ঘটনাস্থল দিল্লির মালব্যনগর। সেখানে এক আফ্রিকার অধিবাসীকে মারধরের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি এদেশে বিদেশীদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।

বর্ণবিদ্বেষ ঘিরে রাজধানী সাক্ষী রইল এই করুণ ঘটনার

এক নাইজেরীয়কে চুরি করার অভিযোগে চরম মারধর করা হয় দিল্লির মালব্যনগরে। স্থানীয়দের অভিযোগ, সেই ব্যাক্তি এলাকায় চুরির ঘটনায় যুক্ত। আর তার জেরে তাকে দড়ি দিয়ে বেঁধে নির্মমভাবে মারধর করা হয়। মার খেতে খেত গুরুতর আহত ওই নাইজেরীয় ব্যাক্তি তাকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকলেও চলে জনতার অত্যাচার।

এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই নাইজেরীয় যুবককে। তবে এই ঘটনাই প্রথম নয়। এর আগেও দিল্লিতে আফ্রিকার বাসিন্দা বা নাইজেরীয়দের ওপর মারদরের ঘটনা ঘটেছে বহুবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+