প্রকাশিত হল এনআইএফটি-র প্রবেশিকা পরীক্ষার ফল, কোন ওয়েবসাইটে, কীভাবে দেখবেন জেনে নিন
২০১৮ সালের এনআইএফটি এন্ট্রান্স টেস্টের ফল জানা যাবে nift.ac.in. -এই ওয়েবসাইট থেকে।
প্রকাশিত হল ২০১৮ সালের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি)-এর প্রবেশিকা পরীক্ষার ফল। ফল জানা যাবে এনআইএফটি-এর সরকারি ওয়েবসাইট nift.ac.in. -এ। এর আগে গত ২১ জানুয়ারি লিখিত পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছিল। উত্তীর্ণ ছাত্রছাত্রীরা বিভিন্ন স্নাতক এবং স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে পারবেন।

কিভাবে ওয়েবসাইটে ফল দেখবেন?
NIFT এর ফলাফল 2018, চেক করার জন্য পদক্ষেপ
প্রথমে nift.ac.in. -তে লগইন করুন
এরপর 'অ্যাডমিশন ২০১৮ - ফাইনাল রেজাল্ট'-এ ক্লিক করুন
তারপর উপযুক্ত জায়গায় আপনার রোল নম্বর, জন্ম তারিখ এবং অ্যাপ্লিকেশন নম্বর লিখুন
তথ্য গুলি জমা দিতে 'সাবমিট'-এ ক্লিক করুন
তাহলেই, আপনার ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে
পেজটি ডাউনলোড করে রাখুন। ভবিষ্যতে ব্যবহারের জন্য প্রিন্টও করাতে পারেন।
এই ইনস্টিটিউটে বিভিন্ন স্নাতক ও স্নাতকোত্তর কোর্স মিলিয়ে মোট ৩,০১০ টি আসন রয়েছে। স্নাতক ডিগ্রির কোর্সগুলির মধ্যে রয়েছে, ফ্যাশন ডিজাইন, লেদার ডিজাইন, অ্যাক্সেসরিজ ডিজাইন, টেক্সটাইল ডিজাইন, নিটওয়্যার ডিজাইন, ফ্যাশন কমিউনিকেশন এবং ফ্যাশন টেকনোলজি অ্যাপারেল প্রোডাকশন। এছাড়া ডিজাইন, ফ্যাশন ম্যানেজমেন্ট এবং ফ্যাশন টেকনোলজিতে মাস্টার ডিগ্রি করার সুযোগ রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications