রাতের অন্ধকারে জম্মুর বিমানবন্দরে ড্রোন কোন দিক থেকে উড়ে আসে! তদন্তে কোমর বেঁধে নামল এনআইএ
ঘড়ির কাঁটায় তখন সময় রাত ১:৩৭ থেকে ১:৪২ মিনিটের মধ্যে। সেই সময় চোখের পলকে ড্রোন এসে হামলা চালায় জম্মু সেনা পরিচালিত এয়ারবেসে। ঘটনার সঙ্গে সঙ্গেই প্রবল বিস্ফোরণের আওয়াজ। ততক্ষণে এই ড্রোন উড়ে আসার ঘটনা ৩০ সেকেন্ড মতো সময়ের মধ্যে দেখে ফেলেছিলেন দুই জওয়ান। দেখতেই তৎপরতা নিয়ে তাঁরা সেদিকে চলে যান। ঠিক কী ঘটেছিল সেই রাতে? সমস্ত তথ্য জানতে এবার সেই জওয়ানদের বিবৃতি নেবে এনআইএ।

জম্মুর ঘটনার তদন্তের ভার আগেই এআইএকে দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। এবার সেই তদন্তভার কাঁধে নিয়ে এনআইএ অফিসাররা নেমেছেন একাধিক তল্লাশি ও খোঁজে। জানা গিয়েছে সেদিন রাতে ড্রোনকে যাঁরা চাক্ষুষ দেখেছিলেন সেই ডিএসসি সেন্ট্রিরা তখন ওয়াচ টাওয়ারে কর্তব্যরত অবস্থায় ছিলেন। এই দুই জওয়ানের থেকেই এবার এনআইএ জানতে চাইছে যে , ড্রোন ঠিক কোনদিক থেকে এসেছিল তা, যেন তাঁদের জানানো হয়। ড্রোনের উড়ে আসার মূল দিক জানতে পারলেই তদন্তকারীদের কাছে স্পষ্ট হবে যে ড্রোন পাঠানোর নেপথ্য নায়ক কারা।
প্রসঙ্গত, এনআইএ এই ঘটনার তদন্তের নেতৃত্বে রয়েছে। তবে একাধিক এজেন্সি এই ঘটনার তদন্তে নেমেছে। ইতিমধ্যেই সন্দেহ করা হচ্ছে যে ঘটনার নেপথ্যে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর ই তৈবর থাকার সম্ভাবনা প্রবল রয়েছে। প্রসঙ্গত, স্বল্প উচ্চতায় থাকা ড্রোনগুলি সেরাতে প্রতিরক্ষা ব়্যাডারের আওতার বাইরে চলে যায়। প্রতিরক্ষা বিভাগের মতে, সেদিন রাতে ছোট কোয়াড কপ্টারগুলিকে টার্গেট করে হামলা চালানোর চেষ্টা হয়েছে ড্রোনে। তবে দেশের মাটিতে সুরক্ষা বলয় পেরিয়ে কীভাবে সেনা পরিচালিত বিমানবন্দরে তা নিয়ে উঠছে প্রশ্ন।
এদিকে, ঘটনার পরই ভূস্বর্গ থেকে লস্কর কমান্ডারকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র ভান্ডারের দিকে নিয়ে যায় নিরাপত্তাবাহিনী। সেখানে যেতেই বাহিনীকে লক্ষ্য় করে গুলি করে জঙ্গিরা। এনকাউন্টারে নিকেশ হয় লস্কর কমান্ডার নদিম আব্রার।












Click it and Unblock the Notifications