Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

G-20 সম্মেলনের আগেই পুঞ্চে বড়সড় জঙ্গি হামলায় শহিদ পাঁচ জওয়ান, ঘটনাস্থলে NIA

ফের একবার বড়সড় জঙ্গি হামলার ঘটনা! জম্মু-কাশ্মীরের পুঞ্চে ভারতীয় সেনাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের। শহিদ পাঁচ জওয়ান। আর এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে সেনাবাহিনী।

ঘটনাস্থলে ফরেন্সিক এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা। এমনকি ঘটনাস্থলে NIA-এর আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযানও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার তিনটের সময়! জঙ্গিরা প্রথমে সেনাবাহিনীর গাড়িতে গ্রেনেড হামলা করে।

বড়সড় জঙ্গি হামলায় শহিদ পাঁচ জওয়ান,

আর এরপরেই আগুন লেগে যায় তাতে। পরিস্থিতি বুঝে ওঠার আগেই গাড়িতে থাকা জওয়ানদের টার্গেট করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বলে জানাচ্ছে সেনা। আর তাতেই পাঁচজন জওয়ান শহিদ হয়। পাঁচজনের মধ্যে চারজন পাঞ্জবের বাসিন্দা বলে খবর। আরও একজন ওডিশার বাসিন্দা বলে খবর।

ঘটনার সময়ে প্রবল বৃষ্টি হচ্ছিল। ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। আর সেই সুযোগকেই জঙ্গিরা বেছে নেয় বলে মনে করা হচ্ছে। ঘটনায় একজওয়ান বেঁচে গেলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে জানিয়েছেন, শহিদ হওয়া জওয়ানরা সবাই রাষ্ট্রীয় রাইফেল ইউনিটের। অন্যদিকে এই ঘটনার বিস্তারিত তথ্য নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কীভাবে এই ঘটনা সে বিষয়েও মন্ত্রীকে জানানো হয়েছে বলে খবর। আর এরপরেই প্রতিরক্ষামন্ত্রী একটি টুইট করেছেন।

যেখানে তিনি ঘটনার দুঃখপ্রকাশ করার পাশাপাশি বিস্তারিত বিবরণ দিয়েছেন। পাশাপাশি শহিদ হওয়া পরিবারের পাশে থাকার কথাও বলা হয়েছে। সেনাবাহিনী জানাচ্ছে, এখনও পর্যন্ত কোন জঙ্গি সংগঠন এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। জঙ্গিরা প্রবল বৃষ্টি এবং কম দৃশ্যমানতাকেই বেছে নেয়। আগুন ধরে যাওয়া সেনাবাহিনীর গাড়িটিতে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। এমনকি গ্রেনেডের টুকরোও পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।

আর সেখান থেকেই স্পষ্ট হচ্ছে জঙ্গি হামলার কারণেই এই ঘটনা। সামনেই জম্মু-কাশ্মীরে জি-২০ এর সম্মেলন বসবে। যা নিয়ে ক্ষোভ জানিয়েছে পাকিস্তান। যদিও তাতে গুরুত্ব দেয়নি ভারত। স্পষ্ট জানিয়েছে, জম্মু-কাশ্মীর ভারতের অংশ। ফলে এই বিষয়ে বিশেষ নজর না দেওয়ার কথা বলা হয়েছে। আর এর মধ্যেই এহেন বড়সড় জঙ্গি হামলা! ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন প্রাক্তন সেনা আধিকারিকরা।

যদিও এই ঘটনার পরেই বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। কার্যত হাই অ্যালার্ট জারি রয়েছে জম্মু-কাশ্মীরের সর্বত্র। এমনকি সীমান্তে বাহিনীকেও হাই অ্যালার্ট দেওয়া হয়েছে এই ঘটনার পরে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+