ঈশ্বরন মন্দিরের কাছে বিস্ফোরণে, তদন্ত শুরু করল এনআইএ
এনআইএ'র দল রবিবার কোট্টাই ঈশ্বরন মন্দিরের কাছে বিস্ফোরণের নিয়ে কাজ শুরু করল। এই ঘটনায় ২৫ বছরের এক যুবক মারা যায়। গত সপ্তাহেই ওই ঘটনা ঘটে। এনআইএ শেষ পর্যন্ত ওই ঘটনার জন্য তদন্তের দায়িত্ব নিল।

যুবকের মৃত্যু
২৩ অক্টোবর বিকেল সাড়ে চারটে নাগাদ এলপিজি বিস্ফোরণ ঘটে। মারুতি ৮০০ এর ভিতর এই ঘটনা ঘটে। ওই ঘটনায় ২৫ বছরের এক ব্যক্তি মারা যায়। মৃত ওই যুবকের নাম জমেজা মুবিন। ডিজিপি শৈলেন্দ্রবাবু আবার এর সঙ্গে জঙ্গি যোগের খোঁজ পেয়েছেন।

জঙ্গি যোগ
নোখ, মার্বেল এবং অন্য জিনিস দেখে পুলিশের মনে হয়েছে যে এর সঙ্গে জঙ্গি যোগ রয়েছে। পরে মুবিনের বাড়িতে খোঁজ চালিয়ে পটাশিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম পাউডার, চারকোল পাওয়া যায়। ছিল সালফার। এগুলি দিয়েই বিস্ফোরক বানানো হয়।
কোয়াম্বাটুরের পশ্চিমে টাউন হলের কাছে কোট্টাই ইশ্বরন কোভিলের সামনে ভোর সাড়ে চারটা নাগাদ একটি গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে জামিশা মুবিনের মৃত্যু হয়। পুলিশ তদন্তে জানায়, মুবিন তাঁর গাড়িতে এলপিজি গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি সিলিন্ডারে বিস্ফোরণ হয়। তবে ঘটনাস্থল থেকে আর একটি অক্ষত সিলিন্ডার পাওয়া গিয়েছে।

পুলিশ কী বলে?
কোয়েম্বাটুরের প্রবীন পুলিশ আধিকারিক সি সিলেন্দ্র বাবু সাংবাদিক সম্মেলনে জানান, অভিযুক্তরা দুটি সিলিন্ডার এবং পেরেক ও মার্বেল সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন, সেই সময় বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, অভিযুক্তরা একটি মন্দিরে হামলার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার আগেই বিস্ফোরণে মুনিবের মৃত্যু হয়। ২০১৯ সালে এনআইএ একবার মুনিবকে জিজ্ঞাসাবাদ করেছিল হলে জানা গিয়েছে।

ঘটনার পর
ঘটনার পরেই কোয়াম্বাটুর পুলিশ মুনিবের পরিচয় নিশ্চিত করার পরেই তার বাড়িতে তল্লাশি চালায়। পুলিশ তল্লাশিতে প্রচুর বিস্ফোরক উদ্ধার করেছে। জানা গিয়েছে মুনিবের বাড়ি থেকে পটাসিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম পাউডার, সালফার এবং কাঠকয়লা উদ্ধার করা হয়েছে। মুনিব বাড়িতে বোমা তৈরি করার পরিকল্পনা করেছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করে। কোয়াম্বাটুর পুলিশের তরফে জানানো হয়েছে, সম্ভবত পরবর্তী হামলার জন্য এই বিস্ফোরকগুলো মুবিন সংগ্রহ করেছিল।
পুলিশের প্রবীণ আধিকারিক সি সিলেন্দ্রবাবু জানিয়েছেন, মোবিনকে মন্দিরের পাশে একটি পুলিশ চেকপোস্ট পালাতে দেখা গিয়েছিল। মুবিন পালানোর চেষ্টা করার সময় বিস্ফোরণ হতে পারে বলে তিনি মনে করছেন। সিলেন্দ্র বাবু দুপুরে রবিবার দুপুরে বিস্ফোরণ স্থল পরিদর্শন করে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications