প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ছক! কর্নাটক-বিহার জুড়ে তল্লাশি NIA-এর
২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ছক কষা হয় পাটনাতে! আর সেই মামলায় আজ বুধবার কর্নাটকের ব্যাঙ্গালুরুর একাধিক জায়গাতে তল্লাশি চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। প্রধানমন্ত্রীকে খুনের ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে পপুলাই ফ্রন্ট ইন্ডিয়ার বিরুদ্ধে। ইতিমধ্যে পিএফআই বলে এই সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছে।
আজ বুধবার পপুলার ফ্রন্ট ইফ ইন্ডিয়ার একাধিক ঘাঁটিতে একযোগে তল্লাশি চালাচ্ছে এনআইএ। তল্লাশি চলছে বিহারের বেশ কয়েকটি জায়গাতেও। এই মামলায় আগেই বিভিন্ন জায়গা থেকে চারজন সন্দেহভাজনকে গ্রেফতার করে এনআইএ। তাদের জেরা করে ইতিমধ্যে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন আধিকারিকরা। সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই এই তল্লাশি বলে জানা গিয়েছে।

সংবাদসংস্থা এনআইএ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে ১৬টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। সমস্ত নথি যাচাই করা হচ্ছে বলে জানা গিয়েছে। বেঙ্গালুরু ছাড়াও পুত্তুর, বেলতাঙ্গাদি, উপ্পিনগাদি, ভেনুর এবং বান্টওয়ালে নিষিদ্ধ ঘোষিত পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) এর যুক্ত কর্মীদের বাড়ি, অফিসে একযোগে তল্লাশি চালানো হচ্ছে।
#WATCH | Visuals from Bihar's Katihar as NIA raids are underway at about 25 locations in Karnataka, Kerala and Bihar in connection with the Popular Front of India Phulwarisharif case pic.twitter.com/2y6XfO0ZlZ
— ANI (@ANI) May 31, 2023
এমনকি একটি হাসপাতালেঅপ এনআইএ'য়ের তরফে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা মনে করছেন দক্ষিন কন্নড় এলাকাতে নিষিদ্ধ এই সংগঠনের নেটওয়ার্ক থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই কারনে এনআইএ'র একটি টিম দক্ষিন কন্নড় এলাকাতে তল্লাশি চালাচ্ছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে ইডির তরফে এক বার্তায় জানানো হয় যে, পপুলার ফ্রন্ট ইফ ইন্ডিয়া ২০২২ সালের ১২ জুলাই প্রধানমন্ত্রী মোদীকে হত্যার ষড়যন্ত্র করে।
National Investigation Agency is conducting raids at about 25 locations in Karnataka, Kerala and Bihar in the Popular Front of India Phulwarisharif case. pic.twitter.com/kh8exI1CJb
— ANI (@ANI) May 31, 2023
শুধু তাই নয়, পিএফআই সন্ত্রাসবাদীদের সঙ্গে জোট বেঁধে দেশে জঙ্গি কার্যকলাপ চালানোর চেষ্টা চালাচ্ছিল বলেও দাবি করছে ইডি। এছাড়াও এই সংস্থার বিরুদ্ধে আর্থিক লেনদেন নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। বেআইনি ভাবে বিদেশ থেকে বহু টাকা এই সংস্থার ফান্ডে এসেছে বলেও জানা গিয়েছে। যদিও সেই টাকার উতস কি সেই বিষয়ে বিস্তারিত ভাবে কিছু এই সংস্থা জানাতে পারেনি। শুধু তাই নয়, ধর্মান্তকরণের ক্ষেত্রেও এই সংস্থার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে।












Click it and Unblock the Notifications