ভারতে সন্ত্রাসবাদী হামলার ছক কষছেন দাউদ! পাক-যোগের চাঞ্চল্যকর তথ্য এনআইএ-র হাতে
ভারতে সন্ত্রাসবাদী হামলার ছক কষছেন দাউদ! পাক-যোগের চাঞ্চল্যকর তথ্য এনআইএ-র হাতে
ভারতে সন্ত্রাসবাদী হামলার ছক কষা হচ্ছে ফের। এনআইএ এই সতর্কবার্তা আগেই করেছিল এনআইএ। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। এবার সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্রের নেপথ্যে নাম জড়াল দাউদ ইব্রাহিমের। তদন্তে প্রকাশ, পাকিস্তানের হাত ঘুরে টাকা আসছে মুম্বই ও সুরাটে।

পাকিস্তান থেকে দুবাই হয়ে আসছে টাকা
সম্প্রতি একটি চার্জশিট জমা দিয়েছে এনআইএ। সেই চার্জশিটে নাম রয়েছে দাউদ ইব্রাহিম থেকে শুরু করে তাঁর সহযোগী ছোটা শাকিল, মহম্মদ সালিম কুরেশি-সহ আরও দুই সদস্যের। এনআইএ চার্জশিটে দাবি করেছে, সন্ত্রাস ছড়ানোর জন্য মুম্বই, সুরাট-সহ বিভিন্ন শহরে টাকা ছড়ানো হচ্ছে। পাকিস্তান থেকে দুবাই হয়ে ওই টাকা আসছে বলে জানতে পেরেছে এনআইএ।

এপ্রিল মাস থেকে টাকা আসার প্রক্রিয়া শুরু
এনআইএ-র রিপোর্টে প্রকাশ প্রথম দফায় ২৫ লক্ষ টাকা এসেছে মুম্বই ও সুরাটের জঙ্গি গোষ্ঠীর নেটওয়ার্ক অপারেটরদের কাছে। এ বছরের এপ্রিল মাস থেকে টাকা আসার প্রক্রিয়া শুরু হয়েছে। এনআইএ-র কাছে তথ্য আছে সুরাট ও মুম্বইয়ের দুই জঙ্গ নেটওয়ার্কের অপারেটর সাব্বির শেখ ও আরিফ শেখের কাছে ২৫ লক্ষ টাকা পৌঁছে গিয়েছে হাওয়ালা মারফৎ।

হাওয়ালার মারফৎ ১২-১৩ কোটি টাকা
এনআইএ-র তদন্তকারীরা বলেছেন, হাওয়ালার মারফৎ ১২-১৩ কোটি টাকা পাঠিয়েছে দাউদ। দাউদের ডি-কোম্পানি সন্ত্রাসমূলক কাজ চালাচ্ছে। কোটি কোটি টাকা অনুদান দিচ্ছে। তদন্তে আরও জানা গিয়েছে, পাকিস্তানের ডি-কোম্পানি থেকে প্রথমে দুবাইয়ের রশিদ মারফানির কাছে টাকা পৌঁছয়। রশিদ তার নেটওয়ার্কের মাধ্যমে সেই টাকা ভারতে পৌঁছে দেয়।

দাউদ ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে নতুন করে মামলা
সম্প্রতি দাউদ ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে এনআইএ। তাদের অভিযোগ, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে দেশের রাজনৈতিক নেতা, ব্যবসায়ীদের নিশানা করছে ডাউদের ডি-কোম্পানি। এনআইএ এক বিবৃতিতে জানিয়েছে, দাউদ ও তার সঙ্গীরা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদ, এমনকী আল কায়েদার সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে।

ভারতের মোস্ট ওয়ান্টেডের তালিকায় দাউদ
১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণ মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন দাউদ ইব্রাহিম। তারপর থেকেই ভারতের মোস্ট ওয়ান্টেডের তালিকায় চলে যান তিনি। পরবর্তীকালে তাঁকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলেও ঘোষণা করা হয়েছে। এরপর দাউদ পাকিস্তানে আশ্রয় নিয়েছেন বলেও অভিযোগ ওঠে। কিন্তু পাকিস্তান কখনই স্বীকার করেণি যে তারা দাউদকে আশ্রয় দিয়েছে। উল্লেখ্য, ১৯৯৩ সালে দাউদের মাথার দাম লক্ষ টাকা ধার্য করেছিল এনআইএ। আর ২০০৩ লালে দাউদের মাথার দাম, ২৫ মিলিয়ন ডলার ধার্য করেছিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ, ভারতীয় টাকায় তার মূল্য ২০০ কোটি টাকা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications