জম্মু ও কাশ্মীরের বুকে জামাতের ডেরায় রুদ্ধশ্বাস তল্লাশি এনআইএর, নিশানায় সন্ত্রাসে আর্থিক সাহায্য
জম্মু ও কাশ্মীরের বুকে জামাতের ডেরায় রুদ্ধশ্বাস তল্লাশি এনআইএর, নিশানায় সন্ত্রাসে আর্থিক সাহায্য
সেনা পরিচালিত জম্মু বিমানবন্দরে ড্রোন হামলার পর থেকেই ভূস্বর্গের বুকে ঘটনার তল্লাশিতে নামে এআইএ। এপর্যন্ত ভূস্বর্গে একাধিক জায়গায় তদন্ত করতে নামে এনআইএর দল। এমন পরিস্থিতিতে জামাত সদস্যদের বাড়িতে এদিন হানা দেয় এনআইএর দল। জম্মু ও কাশ্মীরের প্রায় ১৪ টি জেলায় এদিন হানা দেয় এনআইএ। এদিন খুব সকাল থেকেই এই রুদ্ধশ্বাস তল্লাশি অভিযানে নামে জাতীয় তদন্তকারী দল।

রুদ্ধশ্বাস তল্লাশি ৪৫ লোকেশনে
জম্মু ও কাশ্মীরের বুকে ১৪ টি জেলায় পর পর লোকেশনে হানা দিতে শুরু করেছে এনআইএ। সেখানের জামাত সদস্যদের বাড়িতে এনআইএ ইতিমধ্যেই রুদ্ধশ্বাস তল্লাশি শুরু করে দেয়। ১৪ টি জেলার ৪৫ টি লোকেশনে এদিন তল্লাশি অভিযান শুরু হয়ে যায়। তারই মাঝে জামাত ই ইসলামির সদস্যদের একাধিক বাড়িতে এদিন পর পর তল্লাশি অভিযান চালায় এনআইএ।

জামাত ও টেরর ফান্ডিং
প্রসঙ্গত , জামাত সহ একাধিক গোষ্ঠীকে বহু আগেই ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ২০১৯ সালে জামাত এ ইসলামি সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। বহুদিন ধরেই এই সংগঠনের বিরুদ্ধে পাকিস্তানপন্থী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। মূলত সন্ত্রাসপন্থী ও পাকিস্তানের প্রচারের সরঞ্জামই বহু জামাত ই ইসলামি সংগঠনের সদস্যদের কাছ থেকে উদ্ধার হয়েছে এর আগে বিভিন্ন তল্লাশি অভিযানের মাঝে। এই সংগঠনের বিরুদ্ধে পাকিস্তানি জঙ্গিদের আর্থিক সাহায্যের অভিযোগ রয়েছে। বহুদিন ধরেই সদস্যরা সন্ত্রাসে মদত দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

শ্রীনগরে হাইপ্রফাইল টিম
এর আগে শনিবারই দিল্লি থেকে এআইএর একটি হাইপ্রোফাইসল টিম শ্রীনগরের উদ্দেশে উড়ে যায়। জানা গিয়েছে, শ্রীনগরে যাঁরা পৌঁছেছেন এনআইএর সেই টিমে, উচ্চ পর্যায়ের ডিআইজি পদধারী ব্যক্তি রয়েছেন। তল্লাশি অভিযানের আগেই এঁরা উড়ে গিয়েছেন কাশ্মীরের উদ্দেশে। জানা গিয়েছে কাশ্মীরের শ্রীনগর, বুদগাম, গান্দেরবাল, বারামুল্লাহ. কুপওয়ারা, বান্দিপোরা, অনন্তনাগ,শোপিয়ান, কুলগাম, পুলওয়ামা, কিশতোয়ার রজৌরির মতো এলাকায় চলেছে হাইভোল্টেজ তল্লাশি অভিযান।

এর আগেও রুদ্ধশ্বাস তল্লাশি
ভূস্বর্গের বুকে গত ৩১ জুলাই আরও একটি হাইভোল্টেজ তল্লাশি অভিযান চলেছে। এনআইএর হাত ধরে জম্মু ও কাশ্মীরের প্রায় ১৪ টি লোকেশনে তল্লাশি চলে। তার আগে আইইডি উদ্ধার ঘিরে চলে তোলপাড়। ঘটনার সঙ্গে লস্কর ই মুস্তাফার এক টপ কমান্ডার হিদায়াতুল্লাহর গ্রেফতারির সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে।












Click it and Unblock the Notifications