তামিলনাড়ুতে রহস্যজনক বিস্ফোরণের পর শুরু এনআইএ-র তল্লাশি! গোপনসূত্রে একাধিক তথ্য

তামিলনাড়ুতে রহস্যজনক বিস্ফোরণের পর শুরু এনআইএ-র তল্লাশি!

কয়েকদিন আগেই তামিলনাড়ুর থিরুপোরুতে গঙ্গাই আম্মান মন্দিরে রহস্যজনক বিস্ফোরণ ঘটে যায়। যে ঘটনায় এক জনের মৃত্যু হয়। ঘটনাকে 'রহস্য' জনক আখ্যা দেওয়ার নেপথ্যে উঠে আসে একাধিক তথ্য। প্রথমেই প্রশ্ন ওঠে বিস্ফোরক মন্দিরে কে এনেছিল? এদিকে , এই ঘটনার কয়েকদিন আগে পুলিশের কাছে খবর আসে পাকিস্তান থেকে ঘুরপথে তামিলনাড়ুতে ঢুকে পড়েছে ৬ কুখ্যাত জঙ্গি। এরপর এদিন সকালে কার্যত কোয়েম্বাট্যুর তোলপাড় করে শুরু হয়ে গিয়েছে তল্লাশি অভিযান।

কোয়েম্বাট্যুরে তল্লাশি এনআইএ-র

কোয়েম্বাট্যুরে তল্লাশি এনআইএ-র

এনআইএ-র কাছে গোপন সূত্রে তথ্য এসে পৌঁছেছিল যে শ্রীলঙ্কার ইস্টার বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত কয়েকজন জঙ্গি তামিলনাড়ুতে গা ঢাকা দিয়ে রয়েছে। আর তার তদন্তে নেমেই এনআইএ উদ্ধার করে ফেলেছে বেশ কয়েকটি ল্যাপটপ, মোবাইল ফোন, সিম কার্ড।

এনআইএ-র জালে জঙ্গি মহম্মদ আজহারুদ্দিন

এনআইএ-র জালে জঙ্গি মহম্মদ আজহারুদ্দিন


ইতিমধ্যেই এনাইএ-র জালে ধরা পড়েছে শ্রীলঙ্কার ইস্টার বিস্ফোরণের অন্যতম মাস্টারমাইন্ডের শাগরেদ মহম্মদ আজহারুদ্দিন। আর তাকে জিজ্ঞাসাবাদ করেই একাধিক তথ্য জানতে পেরেছে জাতীয় তদন্তকারী দল।

সন্ত্রাস নিয়ে ধরপাকড়


জাতীয় তদন্তকারী দলের কাছে একাধিক গোপন সূত্রের খবর ছিল যে, তামিলনাড়ুতে গোপনে কয়েকটি গোষ্ঠী টাকা সংগ্রহের কাজ করছিল, যে টাকা যাচ্ছিল সন্ত্রাসবাাদীদের হাতে। এরপরই একের পর এক তল্লাশি অভিযান শুরু করে দেয় এনআইএ। এদিকে, ঘটনার কয়েকদিন বাদে প্রশাসনের কাছে খবর যায় যে শ্রীলঙ্কা থেকে জলপথে কোয়েম্বাট্যুরে ঢুকে পড়েছে ৬ পকিস্তানি জঙ্গি। কাশ্মীর সীমান্তে কড়া প্রহরার জন্য জঙ্গিরা দক্ষিণের পথকেই বেছে নিচ্ছে আস্তানা হিসাবে। এরপরই দেখা যায় তামিলনাড়ুর এক মন্দিরে 'রহস্য' জনক বিস্ফোরণ। গোটা ঘটনার যোগসূত্রের খোঁজে তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+