NIA Raid: ভারতে হামলার ষড়যন্ত্র ISIS-এর! কর্নাটক ও মহারাষ্ট্রের তিন ডজনের বেশি জায়গায় তল্লাশি
NIA Raid: ভারতের বিভিন্ন জায়গায় আইএসআইএস হামলার ষড়যন্ত্র করেছে। এই পরিকল্পনার খবর পাওয়ার পরে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে কর্নাটক এবং মহারাষ্ট্রের বহু জায়গায় এদিন সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করেছে এনআইএ। এখনও পর্যন্ত অন্তত ৪৪ টি জায়গায় তল্লাশি চালানোর খবর পাওয়া গিয়েছে। সাধারণভাবে আইএসকে বিশ্বের সব থেকে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে গণ্য করা হয়।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে শনিবার সকাল থেকে ৪৪ টি জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএ। তার মধ্যে রয়েছে কর্নাটকও। এই একই সময়ে এনআইএ আধিকারিকরা পুনের দুটি জায়গায়, খানে গ্রামীণে ৩১ টি জায়গায়, থানে শহরের নটি জায়গায় এবং ভাইন্দরের একটি জায়গায় তল্লাশি চালাচ্ছে।

সন্ত্রাসবাদী সংগঠনের পরিকল্পনা নস্যাৎ করতে এনআইএ ব্যাপক তদন্ত শুরু করেছে। এর আগেও সারা দেশে এই ধরনের অভিযান চালিয়েছে এনআইএ। সেইসব তল্লাশিকে বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তিদেরও গ্রেফতার করা হয়।
এইসব তল্লাশিতে কোনও সূত্র পেলে দেশের অন্য জায়গাতেও তল্লাশি অভিযান চালানো হতে পারে। ইসলামিক স্টেটের সহমর্মীদের হদিশ এর আগে দেশের ভিন্ন জায়গা থেকে পাওয়া গিয়েছিল।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিভিন্ন জায়গায় আইএস-এর মডিউল ছড়িয়ে রয়েছে। বিশেষ করে মহারাষ্ট্রে আইএসের মডিউল ছড়িয়ে থাকার খবর রয়েছে। এর আগেও মহারাষ্ট্র থেকে আইএসের মডিউলের হদিয়ে পেয়েছে এনআইএ। এইসব মডিউলে যুবকদের আইএস-এ যোগ দিতে প্ররোচিত করার অভিযোগ রয়েছে। এবারের তল্লাশিতে আইএসের মডিউলে সন্ত্রাসবাদী সংগঠনে যুবকদের নিয়োগ করার নতুন কোনও খবর পাওয়া যায় কিনা এখন সেটাই দেখার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications