কাশ্মীরে জঙ্গিদের অর্থ সাহায্য, এনআইএ-র টার্গেটে পিএইচডি-র ছাত্র

কাশ্মীরে জঙ্গিদের অর্থ সাহায্য নিয়ে এবার এক পিএইচডির ছাত্রকে জেরা করল এনআইএ। বিষয়টি নিয়ে শ্রীনগরের এক ব্যবসায়ী সংগঠনকেও জেরা করেছে এনআইএ।

কাশ্মীরে জঙ্গিদের অর্থ সাহায্য নিয়ে এবার এক পিএইচডির ছাত্রকে জেরা করল এনআইএ। বিষয়টি নিয়ে শ্রীনগরের এক ব্যবসায়ী সংগঠনের কর্তাকেও জেরা করেছে এনআইএ। জঙ্গিদের অর্থ সাহায্য নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতা ইতিমধ্যেই জেরার মুখে পড়েছেন।

কাশ্মীরে জঙ্গিদের অর্থ সাহায্য, এনআইএ-র টার্গেটে পিএইচডি-র ছাত্র

কাশ্মীর ট্রেডার্স অ্যান্ড মার্কেটিং ফেডারেশনের ইয়াসিন খান এবং পিএইচডি-র ছাত্র আলা ফাজিলকে ইতিমধ্যেই জেরা করা হয়েছে। এর পরেই হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ জিলানি এনআইএ-র জেরার সম্মুখীন হতে চলেছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, জঙ্গিদের অর্থ সাহায্য নিয়ে এনআইএ তদন্ত শুরু হওয়ার পর থেকেই সন্দেহের তালিকায় রয়েছেন সৈয়দ আলি শাহ জিলানি। কিন্তু এই ধরনের নেতাকে জেরা করার আগে প্রমাণ হাতে নিয়েই এগোতে চাইছে জাতীয় তদন্তকারী সংস্থা।

কাশ্মীরে জঙ্গিদের অর্থ সাহায্য, এনআইএ-র টার্গেটে পিএইচডি-র ছাত্র

কাশ্মীর ট্রেডার্স অ্যান্ড মার্কেটিং ফেডারেশনের ইয়াসিন খানকে এনআইএ তলবের প্রতিবাদে ইতিমধ্যেই বনধ পালন করেছে ওই সংস্থা। একাধিক সংস্থা কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর ওপর পাথর ছোঁড়ায় অভিযুক্ত। এইসব সংস্থাকে অর্থ সাহায্য নিয়েই অভিযোগ নিয়ে তদন্ত করছে এনআইএ।

কাশ্মীর বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিয়া কায়ুমকে আবারও জেরা করা হতে পারে বলে এনআইএ সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+