৬ আইএস সন্দেহভাজনের খোঁজে জোরদার তল্লাশি শুরু এনআইএ-এর

আইএসআইএসের সঙ্গে সংযোগ রয়েছে এম ৬ সন্দেভাজনকে খুঁজে বার করতে চিরুনী তল্লাশি শুরু করেছে এনআইএ। এই ৬ জনর মধ্যে ৫ জন তামিলনাড়ু ও ১ জন তেলাঙ্গানার বাসিন্দা।

নয়াদিল্লি, ১৬ মার্চ : আইএসআইএসের সঙ্গে সংযোগ রয়েছে এম ৬ সন্দেভাজনকে খুঁজে বার করতে চিরুনি তল্লাশি শুরু করেছে এনআইএ। এই ৬ সন্দেহভাজন হঠাৎই এনআইএ-এর র‌্যাডারের বাইরে চলে গিয়েছে বলে খবর।

অভিযোগ এই ৬ জন সন্দেহভাজন আইএসের মতো জঙ্গি সংগঠনের হয়ে টাকা লেনদেন ও টাকা সংগ্রহ করত। আইএসের হয়ে নাশকতার ঘটাবার উদ্দেশ্য যারা ইতিমধ্যেই ভারত থেকে সিরিয়া ও ইরাকে চলে গিয়েছে , তাদের জন্য টাকা তুলত এই ৬ জন।

৬ আইএস সন্দেহভাজনের খোঁজে তল্লাশি শুরু এনাইএ-এর

দেশের এক দৈনিক সংবাদত্রের খবর অনুযায়ী , এই ৬ জনর মধ্যে ৫ জন তামিলনাড়ু ও ১ জন তেলাঙ্গানার বাসিন্দা। হাজা ফারুকউদ্দিন,খাজা মঈদিন, শকুল হামিদ সহ মোট ৬ জন রয়েছে এই সন্দেহের তালিকায়। জানা গিয়েছে এদের মধ্যে ৩ জন এখন সিরিয়ায়।

আইএস -এর সঙ্গে সংযুক্ত এই সন্দেহভাজনদের মধ্যে অন্যতম অভিযুক্ত ফারুকউদ্দিন গত ৬ বছর ধরে সিঙ্গাপুরে ডেরা করেছিল বলে খবর। তার পরিবারে স্ত্রী ও ৩ শিশু রয়েছে বলে খবর। তার সঙ্গে চেচেন মুজাহিদ্দিন জঙ্গিদেরও সম্পর্ক ছিল বলে এনআইএর দাবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+