Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pahalgam: 'আল্লাহ হু আকবর' বলা জিপলাইন অপারেটরকে জেরা NIA-র, পহেলগাঁওয়ের পর্যটকের হাড়হিম ভিডিও ভাইরাল

Pahalgam: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকার হামলার হাড়হিম ভিডিও ভাইরাল। জিপলাইনে চড়ছিলেন ঋষি ভাট নামে আহমেদাবাদের এক পর্যটক। মোবাইলে ভিডিওতে সেই মুহূর্ত বন্দি করছিলেন তিনি। তাতেই দেখা যায় নিচে জঙ্গিদের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েছেন পর্যটকরা। ঋষির দাবি, গুলির শব্দ শোনার আগে অপারেটর আল্লার নাম নিচ্ছিলেন। ফুটেজেও তা ধরা পড়ে। অভিযোগের ভিত্তিতে ওই জিপলাইন অপারেটরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ।

গত ২২ এপ্রিল মঙ্গলবার পহেলগাঁওতে সবুজে ঘেরা বৈসরণ উপত্যকায় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। প্রাণ হারান ২৬ জন পর্যটক। সেসময়েরই ভয়াবহ ভিডিও ধরা পড়েছে ঋষির ক্যামেরায়। তাতে দেখা যায়, ঋষিকে জিপলাইনে এগিয়ে দেওয়ার সময় ওই অপারেটর তিনবার 'আল্লাহ হু আকবর' বলেন। উপরে জিপলাইনে রাইড উপভোগ করছিলেন ঋষি। এদিকে ভিডিওতেই ধরা পড়ে সেসময় নিচে জঙ্গিদের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ছেন পর্যটকরা। গুলির শব্দও শোনা গিয়েছে তাতে।

ZIPLINE

সংবাদসংস্থা এএনআইয়ের কাছে দেওয়া সাক্ষাৎকারেও বিস্ফোরক দাবি করেছেন ওই পর্যটক। তিনি চড়ার আগে ৯ জন জিপলাইনে চড়েছেন বলে দাবি ঋষির। কিন্তু তখন মুখে কোনও কথা উচ্চারণ করেননি ওই অপারেটর। তবে তিনি চড়ার সময়ই তিনবার 'আল্লাহ হু আকবর' বলেন ওই অপারেটর। তারপরেই গুলির পরপর শব্দ শোনা গিয়েছে। তখনই ওই ট্যুর অপারেটরকে নিয়ে সন্দেহ তৈরি হয় ঋষির মনে। তাঁকে স্থানীয় কাশ্মীরি বলেই মনে হয়েছে বলে জানান ঋষি।

গুলি চলার অন্তত ২০ সেকেন্ড পর ঋষি বুঝতে পারেন, নিচে মাটিতে জঙ্গি হামলা হয়েছে। গুলি করে মানুষ মারা হচ্ছে। এমতাবস্থায় জিপলাইন থেকে নেমেই তাড়াতাড়ি স্ত্রী ও সন্তানকে নিয়ে এলাকা থেকে পালান তিনি। ঋষি জানান, "বহু মানুষ একটা ঢিবির পিছনে আড়াল হয়ে যাচ্ছিলেন, আমরাও তাই করি।" সূত্রের খবর, ঋষির এই বিস্ফোরক বয়ানের পর ওই জিপলাইন অপারেটরকে পাকড়াও করে জেরা করতে শুরু করেছে এনআইএ।

স্বাভাবিকভাবেই প্রশ্ন, তাহলে কি জঙ্গি হামলার কথা আগে থেকেই জানা ছিল? ঋষিকে এগিয়ে দেওয়ার আগে জিপলাইন অপারেটর জেনে বুঝেই আল্লার নাম নিচ্ছিলেন? ফেসবুক পোস্টে অপর এক পর্যটকেরও দাবি, তাঁদের গাড়িচালক পহেলগাঁও যাওয়াতে রাজি হলেও মঙ্গলবার যেতে নাকচ করে দেয়। কোনও ব্যাখ্যা না দিয়েই ওই গাড়িচালক চলে যান বলে ফেসবুকে লেখেন ওই পর্যটক। পোস্টের সত্যতা যাচাই করেনি ওয়ানইন্ডিয়া বাংলা। তবে প্রশ্ন, পহেলগাঁওতে পরিস্থিতি যে ঠিক থাকবে না, তা কি আঁচ করা গিয়েছিল? সেসব প্রশ্নের তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি।

Take a Poll

কোনওমতে প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছেন ঋষি। হামলার হাড়হিম বর্ণনা দিয়েছেন তিনি। প্রায় ১০ মিনিট ধরে গুলি চলে বলে দাবি তাঁর। স্রেফ তাই নয়, ধর্ম জিজ্ঞেস করে করে জঙ্গিরা পর্যটকদের খুন করেছে বলেও জানান ঋষি। তিনি বলেন, "আমার আগে থাকা দুটি পরিবারের পুরুষদের ধর্ম জিজ্ঞেস করে খুন করে জঙ্গিরা। আমার স্ত্রী ও ছেলে দেখেই ভয়ে চিৎকার করে। আমাদের সামনেই ১৫ থেকে ১৬ জনকে গুলি করে জঙ্গিরা। আমরা সবশেষে গেটে পৌঁছলে দেখি চারিদিক ফাঁকা হয়ে গিয়েছে। স্থানীয় মানুষজনও এলাকা ছেড়ে পালিয়েছেন।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+