কেরলের চর্চিত লভ জিহাদ মামলা নিয়ে কি শুনানি আজ সুপ্রিম কোর্টে
কেরলে লভ জিহাদের অন্যতম চর্চিত মামলা হাদিয়ার নিকাহ নিয়ে এদিন সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে।
কেরলে লভ জিহাদের অন্যতম চর্চিত মামলা হাদিয়ার নিকাহ নিয়ে এদিন সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। সেই মামলায় কোনও ঐতিহাসিক রায় কি প্রকাশিত হবে, সেই নিয়ে আগ্রহী সারা দেশ। অখিলা অশোকা বা হাদিয়ার নিকাহ হয় এক মুসলিম যুবকের সঙ্গে। তিনি ধর্মান্তকরণ করার পরে বিয়ে করলেও খুনের হুমকি পাচ্ছেন খোদ পরিবারের তরফেই।

অখিলা খুন ও হুমকির জন্য পিতাকে দুষেছেন। অখিলার বাবা কেরল হাইকোর্টে গিয়ে অখিলার স্বামী শাফিন জাহানের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ করেন, জোর করে অখিলার সঙ্গে শাফিন ধর্মান্তকরণ করিয়ে বিয়ে করেছে। এবং শাফিনের জঙ্গি যোগ রয়েছে। সেই মামলার রায়ে বিয়েকে অবৈধ ঘোষণা করে কেরল উচ্চ আদালত।
তারপরই সুপ্রিম কোর্টে কেরল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পাল্টা আবেদন করেন শাফিন জাহান। সেই ঘটনায় দশদিনের মধ্যে এনআইএ-কে রিপোর্ট পেশ করার কথা জানিয়েছিল আদালত। এদিন সেই রিপোর্ট পেশ করার কথা আদালতে। বলা হচ্ছে, অখিলা বিয়ের আগেই ধর্ম পাল্টে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ফলে বিয়ের সঙ্গে ধর্মান্তকরণের কোনও সম্পর্ক নেই। কলেজে পড়ার সময় থেকেই ইসলাম ধর্মে আকৃষ্ট হয় অখিলা। তারপরে নিজেই হিন্দু থেকে মুসলমান হন।
সেই মামলা ও লভ জিহাদ নিয়ে বেশ কয়েকটি মামলার প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত এনআইএ-কে র্পোর্ট দিতে বলে। এদিন এনআইএ আদালতে জানাবে, চাইলেও অখিলার সঙ্গে কথা বলতে পারেনি তাঁরা। কারণ তাঁর বাবা জানিয়েছেন, অখিলা কথা বলার মতো অবস্থায় নেই। এর পাশাপাশি কেরলে লভ জিহাদের ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট সর্বোচ্চ আদালতে পেশ করা হবে।
প্রসঙ্গত, অখিলা ও শাফিন গতবছরের ডিসেম্বরে বিয়ে করেন। তার আগে ২০১৬ সালের অগাস্টে একটি ম্যারেজ ওয়েবসাইটে বছর ২৪ এর তরুণী অখিলার সঙ্গে শাফিনের যোগাযোগ হয়। ধর্ম পরিবর্তন করেছেন অখিলা। যা নিয়ে পরিবারের বিরোধ চরমে উঠেছে। তাই নিয়ে মামলা চলছে শ্বশুর-জামাইয়ের।












Click it and Unblock the Notifications