দাউদের নামে চার্জশিট দিল NIA, ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর অভিযোগ
দাউদের নামে চার্জশিট দিল NIA, ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর অভিযোগ
দাউদ ইব্রাহিমের নামে চার্জশিট দিল এনআইএ। দাউদ এবং তাঁর সহযোগি ছোটা শাকিল ডি কোম্পানির মাধ্যমে ভারত সহ গোটা বিশ্বে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায় বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। দাউদ ছাড়াও চার্জশিটে তার আরও তিন সহযোগির নাম উল্লেখ করা হয়েছে।

ডি-কোম্পানির মালিক দাউদ ইব্রাহিম। ভারতে একাধিক জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ৯৩-র মুম্বই বিস্ফোরণের ঘটনায় যোগ রয়েছে ডি-কোম্পানির। ভারত সহ গোটা বিশ্বে একাধিক জায়গায় সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর কাজ করেছে এই ডি কোম্পানি।
দাউদের সহযোগী ছোটা শাকিল, ইব্রাহিম কাসকারকে আগেই গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারত সহ গোটা বিশ্বে একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর অভিযোগ রয়েছে। দাউদ ইব্রাহিম কাসকারের সহযোগি শেখ দাউদ হাসান এবং শাকিল শেখের সহযোগি ছোটা শাকিলের নামও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আবু বক্কর শেখ, শাবির আবু বক্কর শেখ এবং মহম্মদ সেলিম কুরেশির নাম উল্লেখ করা হয়েছে চার্জশিটে। চার্জশিটে এনআইএ-র পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর একাধিক অভিযোগ করা হয়েছে। গত কয়েক বছর ধরেই জঙ্গি কার্যকলাপ নিয়ে দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। দাউদকে ভারতে আনার চেষ্টা চালাচ্ছে এনআইএ। পাকিস্তানে আত্মগোপন করে রয়েছেন দাউদ ইব্রাহিম।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications