প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ছক কষছে কারা, এনআইএ-র হাতে কাদের গোপন চিঠি, জারি হাই অ্যালার্ট

প্রধানমন্ত্রী মোদীকে হত্যার ছক কষছে কারা, এনআইএ-র হাতে কাদের গোপন চিঠি, জারি হাই অ্যালার্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ছক কষছে কারা! জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে এসেছে সেই গোপন চিঠি। তাতে লেখা আছে তিনটি শব্দ,'কিল নরেন্দ্র মোদী'। ইমেলে লেখা ছিল এই তিনটি শব্দ। তাতেই ঘুম উড়েছে আদিকারিকদের। সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা বাড়ানোর কথা বলেছে এনআইএ।

মোদীকে হত্যার চক্রান্ত

মোদীকে হত্যার চক্রান্ত

হোয়াটস অ্যাপ মেসেজে লেখা তিনটি শব্দ, 'কিল নরেন্দ্র মোদী'। এনআইএ-র হাতে এই হোয়াটস অ্যাপ মেসেজটি ফাঁস হতেই ঘুম ছুটেছে। একটি ইমেল এসেছিল এনআইএ-র হাতে। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের বেশ কিছু রাজনৈতিক নেতা এবং এজেন্সিকে হুমকি দেওয়া হয়েছে তাতে। ৮ অগাস্ট এনআইএ-র হাতে এই ইমেলটি এসে পৌঁছয়।

হাই অ্যালার্ট জারি

হাই অ্যালার্ট জারি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার চক্রান্ত চলছে এই তথ্য জানার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখে সতর্ক করেছে সংস্থা। প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তা বাড়ানোর কথা বলেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত সেই ইমেলের ভেরিফিকেশন করেনি এনআইএ। ৮ অগাস্ট রাত দেড়টা নাগাদ ইমেলটি পেয়েছিল এনআইএ।

এসপিজির সঙ্গে বৈঠক

এসপিজির সঙ্গে বৈঠক

এনআইএ-র কাছ থেকে চিঠি পাওয়ার পরেই নড়চড়ে বসে স্বরাষ্ট্রমন্ত্রক। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির সঙ্গে এই নিয়ে বৈঠক করেছে তারা। এছাড়া RAW, প্রতিরক্ষা ক্ষেত্রের গোয়েন্দাদের সঙ্গেও এই নিয়ে আলোচনা করা হয়েছে। সব এজেন্সিকেই সতর্ক করা হয়েছে।

ভারতের বাইরে থেকে ইমেল

ভারতের বাইরে থেকে ইমেল

প্রাথমিক পর্যায়ে মনে করা হচ্ছে ভারতের বাইরে কোনও জায়গা থেকে এই ইমেল পাঠানো হয়েছে। তা খতিয়ে দেখছেন তদন্ত কারীরা। ইমেলের সঠিক অ্যাড্রেস খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+