Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মক্কা মসজিদ বিস্ফোরণ মামলা! সব অভিযুক্তের রেহাই, বিচার নিয়ে কী বলছেন সেখানকার সাংসদ

হায়দরাবাদের ঐতিহাসিক মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় সব অভিযুক্তকেই রেহাই দিল বিশেষ এনআইএ আদালত। এক্ষেত্রে পাঁচ অভিযুক্ত ছিলেন। তদন্তকারী সংস্থা অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত অভিযোগ দায়ের করতে পারেনি।

হায়দরাবাদের ঐতিহাসিক মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় সব অভিযুক্তকেই রেহাই দিল বিশেষ এনআইএ আদালত। এক্ষেত্রে পাঁচ অভিযুক্ত ছিলেন। আদালতের পর্যবেক্ষণ, তদন্তকারী সংস্থা অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে।

মক্কা মসজিদ বিস্ফোরণ মামলা! সব অভিযুক্তের রেহাই, বিচার নিয়ে কী বলছেন সেখানকার সাংসদ

অভিযুক্তরা সবাই অভিনব ভারত-এর সদস্য। ১০ সদস্যের মধ্যে রয়েছেন স্বামী অসীমানন্দ ওরফে নবকুমার সরকার, দেবেন্দ্র গুপ্ত, লোকেশ শর্মা ওরফে অজয় তিওয়ারি, লক্ষ্মণ দাস মহারাজ, মোহনলাল রন্তেশ্বর, রাজিন্দর চৌধুরীকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছিল। দুই অভিযুক্ত রামচন্দ্র কালসাংগ্রা এবং সন্দীপ ডাঙ্গা এখনও নিখোঁজ। মামলার তদন্ত চলার সময় অপর এক অভিযুক্ত তথা আরএসএস-এর পদাধিকারী সুনীল যোশী গুলিতে মারা যান।

২০০৭ সালের ১৮ মে হায়দরাবাদের ঐতিহাসিক মক্কা মসজিদে পাইপ বোমা বিস্ফোরণে আট জনের মৃত্যু হয়। ঘটনায় ৫৮ জন আহত হয়েছিলেন। এরপর গোষ্ঠী সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের গুলিতে পাঁচজনের মৃত্যু হয়েছিল।

প্রথমে ঘটনার তদন্ত করেছিল স্থানীয় পুলিশ। এরপর ঘটনার তদন্তভার যায় সিবিআই-এর হাতে। যারা চার্জশিটও দাখিল করেছিল। এরপর ঘটনার তদন্তভার ২০১১-তে দেওয়া হয় এনআইএ-র হাতে।

এই মামলায় সব মিলিয়ে ২২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং ৪১১ টি নথি পেশ করা হয় আদালতে।

স্বামী অসীমানন্দ ও মোহনলাল রত্নেশ্বর জামিনে ছাড়া পেয়েছিলেন আগেই। বাকি তিনজন বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন।

এদিকে এই রায়ে অসন্তুষ্ট সেখানকার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। এক্ষেত্রে ন্যায় বিচার হল না বলে মন্তব্য করেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+