Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদীর সভার আগে ধারাবাহিক বিস্ফোরণ! ঘটনায় ১০ জনের মধ্যে ৯জনকে দোষী সাব্যস্ত করল আদালত

মোদীর সভার আগে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে পাটনা (Patna Serial Blast) । আর সেই ঘটনাতে ১০ জনের মধ্যে ৯ জনকে দোষী সাব্যস্ত করল এনআইএ আদালত। যদিও এই ঘটনাতে একজনের বিরুদ্ধে কোনও প্রমাণ না থাকার ফলে তাঁকে অব্যাহতি দেওয়া হয়ে

মোদীর সভার আগে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে পাটনা (Patna Serial Blast) । আর সেই ঘটনাতে ১০ জনের মধ্যে ৯ জনকে দোষী সাব্যস্ত করল এনআইএ আদালত। যদিও এই ঘটনাতে একজনের বিরুদ্ধে কোনও প্রমাণ না থাকার ফলে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আগামী ১ লা নভেম্বর এই মামলাতে চূড়ান্ত সাজা ঘোষণা করবে আদালত। ফলে বিস্ফোরণের ঘটনাতে দোষী নয়জনের বিরুদ্ধে আদালত চূড়ান্ত নির্দেশ আদালত কি শোনায় সেদিকেই নজর সবার।

মোদীর সভাস্থলে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে

মোদীর সভাস্থলে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে

উল্লেখ্য, আট বছর আগে আজকের দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থলে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে। ২০১৩ সালের ২৭ অক্টোবর কার্যত কালো দিন ছিল দেশের ইতিহাসে। প্রধানমন্ত্রী বক্তব্য রাখার আগেই ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে সভাস্থলে। ভয়ঙ্কর এই ঘটনাতে ৯০ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়। তবে এই ঘটনাতে মাত্র ছয় জনের মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। যদিও ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনার পরেও সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, বক্তব্যও রাখেন।

বিস্ফোরণের ঘটনায় নড়ে যায় দিল্লি।

বিস্ফোরণের ঘটনায় নড়ে যায় দিল্লি।

২০১৩ সাল। লোকসভা নির্বাচন। বিজেপির তরফে প্রধানমন্ত্রী পদ-প্রার্থী ছিলেন নরেন্দ্র মোদী। গান্ধী ময়দানে বক্তব্য রাখার আগে এই ধারাবাহিক ভাবে এই বিস্ফ্রনের ঘটনা ঘটে। সেদিনই মোদীর সভাস্থলের পাশাপাশি পাটনা জংশনের ১০ নম্বর প্লার্টফর্মের শৌচালয়ের মধ্যেও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আহত পর্যন্ত হয় এই ঘটনাতে। গোটা রাজ্যজুড়ে একের পর এক এহেন বিস্ফোরণের ঘটনায় নড়ে যায় দিল্লি।

তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা

তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা

ঘটনার পরের দিনেই ধারাবাহিক এই বিস্ফোরণের ঘটনার তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ NIA। তদন্তে নেমেই একের পর এক ক্লু হাতে আসে তদন্তকারীদের। আর সেই সূত্র ধরেই ২০১৪ সালের ২১ অগস্ট ১১ অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা করে। এখানেই শেষ নয়, NIA-এর টিম এরপর হ্যায়দার আলি, নৌমান আন্সারি, মহম্মদ মুজিবুল্লাহ আণসারি, ইমতিয়াজ আলম, আহমেদ হুসেন, ফকরুদ্দিন, ফিরোজ আসলম সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেন এনআইএ'র তদন্তকারী আধিকারিকরা। ধৃতদের জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পান তদন্তকারী আধিকারিকরা।

মাস্টারমাইন্ড ছিল হায়দার

মাস্টারমাইন্ড ছিল হায়দার

পাটনার গান্ধীময়দানে হওয়া ধারাবাহিক বিস্ফোরনের মাস্টারমাইন্ড ছিল হায়দার আলি এবং মুজিবুল্লাহ। এমন তথ্য হাতে আসে। বলা হয় যে, একের পর এক বিস্ফোরণের ঘটনাতে ভয় পেয়ে এলাকা ছেড়ে দ্রুত পালাতে চায় ওই দুজন। কিন্তু ততক্ষনে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাঁদের গ্রেফতার করে ফেলে। এরপর লাগাতার জেরার মুখে পড়ে ওই দুজন তাঁদের অপরাধ মেনে নিয়েছে বলে দাবি NIA-এর। ধৃতদের এই জঙ্গিদের জেরা করে পরব্রতীকালে বৌদ্ধগয়া বিস্ফোরন কান্ডের রহস্য ফাঁস হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+