জঙ্গি গোষ্ঠীর নজরে ভিভিআইপিরা! যোগী গড়ে চরম তৎপরতায় এনআইএ-র তল্লাশি

গত সপ্তাহেই বিজেপি শাসিত উত্তর প্রদেশর বিভিন্ন জয়গায় জঙ্গিগোষ্ঠীর খোঁজে চলে তল্লাশি অভিযান।

গত সপ্তাহেই বিজেপি শাসিত উত্তর প্রদেশর বিভিন্ন জয়গায় জঙ্গিগোষ্ঠীর খোঁজে চলে তল্লাশি অভিযান। আর সেই তল্লাশি আভিযান ঘিরে এদিন আরও এক পর্ব সম্পন্ন হয়। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর তরফে এদিন উত্তর প্রদেশের আমরোহাতে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে।

জঙ্গি গোষ্ঠীর নজরে ভিভিআইপিরা! যোগী গড়ে চরম তৎপরতায় এনআইএ-র তল্লাশি

গোয়েন্দাদের কাছে খবর ছিল যে, যে উত্তর প্রদেশ ঘিরে বিভিন্ন এলাকায় আইএস জঙ্গি গোষ্ঠীর দ্বারা অনুপ্রাণিত হয়ে একাধিক জঙ্গি সংগঠন গড়ে উঠছে। আর সেই খবর পেয়েই এদিন তল্লাশি অভিযানে নামে এনআইএ। দিল্লি থেকে উত্তর প্রদেশেরে বিভিন্ন জায়গায় মোট ১০ টি স্থানে তল্লাশি অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা।

জানা গিয়েছে, বিভিন্ন ভিভিআইপিদের টার্গেট করে নাশকতার ছক করছে আইএস দ্বারা অনুপ্রাণিত এই জঙ্গি গোষ্ঠী। তারা ফিদায়েন আক্রমণ চালাতে পারে বলে জানা গিয়েছে। আর সেই খবর এনআইএ গোয়েন্দাদের কাছে পৌঁছতেই শুরু হয় তল্লাশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+