বর্ধমান কাণ্ডের তদন্তে বাধা দিতেই সিআরপিএফ ক্যাম্পের বাইরে বিস্ফোরণ : এনআইএ

বর্ধমান কাণ্ডের তদন্তে বাধা দিতেই সিআরপিএফ ক্যাম্পের বাইরে বিস্ফোরণ : এনআইএ
কলকাতা, ১১ নভেম্বর : সল্টলেকে সিআপপিএফ ক্যাম্পাসের সামনে বিস্ফোরণের ঘটনা নিয়ে রাজ্য পুলিশ যতই ধন্ধে থাক না কেন এনআইএ-র দাবি, ক্যাম্পের ভিতর এনআইএ-র অস্থায়ী অফিসকে লক্ষ্য করেই আক্রমণ করা হয়েছিল। কারণ বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে তারাই তদন্ত করছেন।

এনআইএ-র আধিকারিকদের অনুমান, বর্ধমান বিস্ফোরণ কাণ্ডের জাল প্রায় গুটিয়ে এনেছে তাঁরা, আর তা পণ্ড করার জন্য ভয় দেখাতেই এই বিস্ফোরণের ঘটনা। তাঁদের মতে অনেক সময় হুমকি দিতেও বা কোনও কড়া বার্তা দিতে এবারে কম তীব্রতাসম্পন্ন বিস্ফোরণ ঘটানো হয়। এক্ষেত্রেও তেমনটা হতে পারে। এই সন্ত্রাস মডিউলের সঙ্গে যুক্ত কেউই এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলে মনে করছে তারা। পুলিশ এই সম্ভাবনাটি উড়িয়েও দিচ্ছে না।

বর্ধমান বিস্ফোরণের সঙ্গে যুক্ত বহু অভিযুক্ত সন্ত্রাসবাদীকেই নিজেদের হেফাজতে নিয়েছে এনআইএ। সোমবার রাতেই বর্ধমান মডিউলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আমজাদ আলি শেখ ওরফে কাজলকে গ্রেফতার করে এনআইএ। আরও বেশ কিছু অভিযুক্তরও নাগাল পেয়েছে এনআইএ, শুধু জালে ধরার অপেক্ষা। এই অবস্থায় এধরণের বিস্ফোরণের ঘটনাকে কিছুতেই এড়িয়ে যাওয়া যায় না বলেই মন্তব্য এনআইএ-র এক শীর্ষ আধিকারিকের।

সোমবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ সল্টলেকের সিআরপিএফ ক্যাম্পের এনআইএ স্টেশন থেকে প্রায় ৫০ মিটার দূরে প্রবেশ দ্বারের সামনে বোমা ছোঁড়া হয় বলে সিআরপিএফ-এ তরফে জানানো হয়েছে। ক্যাম্পাসের পাঁচিল ক্ষতিগ্রস্ত হলেও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। সূত্রের তরফে জানানো হয়েছে গান পাউডারের চিহ্ন ঘটনাস্থলে পাওয়া গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+