পাকিস্তানের বসেই দিল্লি, হরিয়ানায় স্লিপার সেল! জঙ্গি হাফিজ সইদের বিরুদ্ধে চার্জশিট এনআইএ-র

মুম্বই হামলায় অভিযুক্ত হাফিজ সইদের ফালা-ই-ইনসানিয়ত ফাউন্ডেশনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনআইএ। ভারতে স্লিপার সেল তৈরি করে ধর্মীয় প্রচার চালিয়ে যাওয়া নিয়ে অভিযুক্ত করা হয়েছে।

মুম্বই হামলায় অভিযুক্ত হাফিজ সইদের ফালা-ই-ইনসানিয়ত ফাউন্ডেশনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনআইএ। ভারতে স্লিপার সেল তৈরি করে ধর্মীয় প্রচার চালিয়ে যাওয়া নিয়ে অভিযুক্ত করা হয়েছে। তদন্তকারী সংস্থার পেশ করা তালিকায় নাম রয়েছে। মহম্মদ সলমন, মহম্মদ সালিম এবং মহম্মদ কামরানেরও।

পাকিস্তানের বসেই দিল্লি, হরিয়ানায় স্লিপার সেল! জঙ্গি হাফিজ সইদের বিরুদ্ধে চার্জশিট এনআইএ-র

এনআইএ প্রমাণ করেছে, ফালা-ই-ইনসানিয়ত ফাউন্ডেশনের হাফিজ সইদ এবং তার সহকারী শাহিদ মেহমুদ ২০১২ সাল থেকে স্লিপার সেল তৈরির কাজে লিপ্ত রয়েছে। দিল্লি ও হরিয়ানায় ধর্মীয় কাজে সাহায্য করে থাকে এই সংগঠন। যার মধ্যে রয়েছে, মসজিদ, মাদ্রাসা শিক্ষা, গ্রামের মুসলিম মহিলাদের বিয়েতে সাহায্যের মতো বিষয়।

এই কাজের মধ্যে দিয়েই স্লিপার সেল তৈরি করা হচ্ছে অভিযোগ। নির্দিষ্ট ব্যক্তি গোপন আস্তানা তৈরিতেও সাহায্য করছে বলে অভিযোগ।

মহম্মদ সলমন দিল্লির বাসিন্দা। হঠাৎই ধর্মীয় কাজের নামে বড় পরিমাণ টাকা হাওয়াল মাধ্যমে তার মাধ্যমে লেনদেন হয়েছে বলে অভিযোগ। দুবাইয়ে থাকা মহম্মদ কামরানের থেকে সেই টাকা পেয়েছে।

এরপরেও নিরন্তর তদন্ত চালাচ্ছে এনআইএ। হাফিজ সাইদ, শাহিদ মেহমুদ, মহম্মদ আরিফ গুলাম বসির ধরমপুরিয়া এবং মহম্মদ হুসেন মোলানির বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছে।

প্রবল আন্তর্জাতি চাপের মধ্যে থাকা পাকিস্তানের ইমরান খানের সরকার সইদের জামাত-উদ দাওয়া এবং ফালা-ই-ইনসানিয়ত ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। এই সব সংস্থার প্রায় ১০০ সদস্যকে গ্রেফতারও করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+