হিন্দু নেতাদের হত্যার ষড়যন্ত্র! তামিলনাড়ুর ৬ জায়গায় এনআইএ অভিযান

হিন্দু নেতাদের খুনের ষড়যন্ত্রের অভিযোগ। এদিন সকাল থেকে তামিলনাড়ুর ছটি জায়গায় অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা।

হিন্দু নেতাদের খুনের ষড়যন্ত্রের অভিযোগ। এদিন সকাল থেকে তামিলনাড়ুর ছটি জায়গায় অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা। এদিন এলায়েঙ্গুডি, ত্রিচি, কয়ালপট্টিনাম, নাগাপট্টিনামে অভিযানের পাশাপাশি কোভাইয়ের দুটি জায়গায় এদিন তল্লাশি চালানো হয়। ইসলামিক স্টেটের মতো সংগঠন হিন্দু নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে, এই কথা জানার পরেই অভিযান চলে।

 হিন্দু নেতাদের হত্যার ষড়যন্ত্র! তামিলনাড়ুর ৬ জায়গায় এনআইএ অভিযান

এর আগে কোয়েম্বাটোরের দুটি জায়গায় এবং নাগুরের একটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। সূত্রের খবর অনুযায়ী, হিন্দু মাক্কাল কাচ্চির নেতা অর্জুন সম্পত এবং তার ছেলে ওমকারকে ইসলামিক স্টেটের আদর্শে অনুপ্রাণিত সংগঠন হত্যার চেষ্টা করছে অভিযোগ পাওয়ার পরেই এই অভিযান। স্থানীয় পুলিশের তরফে থেকে এনআইএ-কে বিষয়টি নিয়ে জানানো হয়েছিল জুলাইয়ে। তারপর থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

গতবছর কোয়েম্বাটোর পুলিশের বিশেষ দল হিন্দু মাক্কাল কাচ্চির নেতা অর্জুন সম্পত, হিন্দু মুন্নানি নেতা মুকাম্বিকাই মানি এবং শক্তিসেনা নেতা অন্বু মারিকে হত্যার ষড়যন্ত্র ফাঁস করে।

এনআইএ দীর্ঘদিন থেকেই দক্ষিণ ভারতে সক্রিয় রয়েছে এই ধরনের কার্যকলাপ বন্ধ করতে। এনআইএ সূত্রে জানা গিয়েছে, গত পাঁচ বছরে ভারতে সব থেকে বেশি সংখ্যাক হামলার ষড়যন্ত্র ফাঁস হয়েছে তামিলনাড়ুতে।

জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, ২০১৪ থেকে এখন পর্যন্ত সারা ভারত থেকে ১২৭ জন আইএস সহানুভূতিশীলকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে ৩৩ জন তামিলনাড়ুর।

গত সপ্তাহের এনআইএ আইএসআইএস কাসারগোড মামলায় এর্নাকুলামের বিশেষ এনআইএ আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে এনআইএ। রিয়াস আবুবকর নামে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। এবছরের এপ্রিলে পালাক্কাড থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+