আইএসআইএস যোগ : নয়াদিল্লি বিমানবন্দরে ধৃত কেরলের যুবক
আইএসআইস এর সঙ্গে যোগাযোগ আছে, সন্দেহে কেরলের এক বাসিন্দাকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ।
নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি : আইএসআইস এর সঙ্গে যোগাযোগ আছে, সন্দেহে কেরলের এক বাসিন্দাকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। মইনউদ্দিন নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতের মাটিতে দেশ বিরোধী কার্যকলাপ চালানোর বেশ কিছু অভিযোগ রয়েছে।
বহুদিন ধরেই মইনউদ্দিনকে খুঁজছিল এনআইএ বলে জানা গিয়েছে। তবে কিছুদিন আগে সে আবু ধাবি থেকে ফিরছিল, সেসময় নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে এনআইএ।

২৫ বছর বয়সী, কেরলের কাসারগোদের বাসিন্দা মইনউদ্দিন জিজ্ঞাসাবাদের সময় স্বীকার করেছে তার সঙ্গে আইএসাইএস -এর সংযোগের কথা। এমনই তথ্য জানানো হয়েছ এনআই-এর তরফে। এর আগে আইএসআইএস-এর একটি সন্ত্রাস গোষ্ঠীর সঙঅগে যুক্ত বেশ কিছু জনকে কেরল থেকে গ্রেফতারের পর , এনআইএ জানতে পারে , ভারতে সন্ত্রাসের ষড়যন্ত্র চালাচ্ছে অভিযুক্ত মইনউদ্দিন।
এনআইএ-এর তরফে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে আইএসআইএস জঙ্গিদের একটি নতুন সন্ত্রাস গোষ্ঠী তৈরির জন্য কেরলের বহু যুবককে নিয়ে যায়, বিশ্বের বৃহত্তম সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠী আইএসআইএস । এবিষয়ে যুবকদের অনলাইনের মাধ্যমে আইএসআইএস-এর তরফে নির্দেশ দেওয়া হত বলে জানিয়েছে ওই ধৃত যুবক।












Click it and Unblock the Notifications