লস্কর যোগের অভিযোগ! বিমানবন্দরেই গ্রেফতার বিলেত ফেরত চিকিৎসক
দিল্লি বিমানবন্দরে এনআইএ-এর হাতে গ্রেফতার বিলেত ফেরত চিকিৎসক। শুক্রবার ওই চিকিৎসক সৌদি আরব থেকে ফিরছিলেন। লস্করের নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত থাকার অভিযোগ ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। মামলাটি ২০১
দিল্লি বিমানবন্দরে এনআইএ-এর হাতে গ্রেফতার বিলেত ফেরত চিকিৎসক। শুক্রবার ওই চিকিৎসক সৌদি আরব থেকে ফিরছিলেন। লস্করের নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত থাকার অভিযোগ ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। মামলাটি ২০১২ সালে বেঙ্গালুরুতে নথিভুক্ত।

গ্লাসগো বিমানবন্দরে আত্মঘাতী হামলাকারী চিকিৎসকের ছোট ভাই
আরও জানা গিয়েছে এই চিকিৎসকের ছোট ভাই গ্লাসগো বিমানবন্দরে আত্মঘাতী হামলাকারী কাফিল আহমেদ। তিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। ২০০৭-এর ২৯ জুন আত্মঘাতী হামলায় যুক্ত। সেই সময় সাবিলের বয়স ছিল ২৫ বছর। লন্ডনেই থাকতেন। কিন্তু ভাইয়ের কারণেই তাঁকে সেদেশ ছাড়তে হয়েছিল।

অভিযুক্ত চিকিৎসককে নিয়ে যাওয়া হবে বেঙ্গালুরুতে
অভিযুক্ত চিকিৎসক সাবিল আহমেদ(৩৮)কে দিল্লির আদালতে হাজির করানোর পর ট্রানজিট রিমান্ডে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হচ্ছে বলে এনআইএ সূত্রে খবর। বেঙ্গালুরুর এনআইএ টিম দিল্লি গিয়ে তাঁকে গ্রেফতার করে। ২০১০ সালে সাবিল সৌদি আরবে চলে যায়, সেখানকার কিং ফারাদ হাসপাতালের সঙ্গে যুক্ত হয়।

আগেকার অভিযোগ অস্বীকার
২০১২ সালে তাঁর বিরুদ্ধে যখন লস্করের সঙ্গে যুক্ত থাকার প্রথম অভিযোগ আনা হয়, সেই সময় তিনি তা অস্বীকার করেছিলেন। এই মামলায় অভিযুক্ত ২৫ জনের মধ্যে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছিল। এদের মধ্যে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছিল। কারাবাসের পর তারা এখন মুক্ত।
অভিযোগ লস্করের নিয়োগ প্রক্রিয়ায় জামাইবাবু তথা দন্ত চিকিৎসক ইমরান আহমেদ এবং বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার মহঃ শাহিদ ফয়জলকে যুক্ত করেছিল। ইমরানকে ২০১৩ সালে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু শাহিদ ফয়জল এনআইএ-র খাতায় পলাতক।

২০১৫-তে চার্জশিট
এই মামলায় প্রাথমিক চার্জশিট দাখিল করা হয় ২০১৫ সালে। সেই সময় সাবিলকে মোটু ডক্টর নামে চিহ্নিত করা হয়েছিল। পরে ২০১৫-র ডিসেম্বরে হাসদরাবাদের বাসিন্দা আসাদুল্লা খানকে গ্রেফতারের পর মোটু ডক্টরকেকে সাবিল আহমেদ নামে চিহ্নিত করা হয়।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications