এবার হায়দ্রাবাদে গ্রেফতার আইএসের ২ জঙ্গি, নজরে আরও কিছু যুবক

হায়দ্রাবাদ, ১২ জুলাই : সারা দেশে আইএসের জাল ক্রমেই ছড়িয়ে পড়ছে। এমন আশঙ্কার কথাই শুনিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাদের আশঙ্কা যে অমূলক নয়, যত দিন যাচ্ছে, ততই তা স্পষ্ট হচ্ছে। এবার হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করা হল জঙ্গি সংগঠন আইএসআইএসের সঙ্গে জড়িত ২ জনকে।

এনআইএ সারা দেশ জুড়ে আইএস যোগ নিয়ে তদন্ত চালাচ্ছে। তাদের সূত্রে জানা গিয়েছে, এই নিয়ে হায়দ্রাবাদে আইএসের সঙ্গে জড়িত হিসাবে মোট ৭ জনকে গ্রেফতার করা হল। গত মাসে ৫ জনের পর এদিন ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

হায়দ্রাবাদে গ্রেফতার আইএসের সঙ্গে জড়িত ২, নজরে আরও অনেকে

ধৃতদের নাম ইয়াসির নিয়ামাতুল্লাহ ও আতাউল্লাহ রেহমান। এনআইএ-র দাবি, আইএসের হায়দ্রাবাদ শাখার প্রধান নিয়ামাতুল্লাহ। আর আতাউল্লাহ এই জঙ্গি দলের হয়ে অনুদান তুলত। সেই অভিযোগে এদের গ্রেফতার করেছে এনআইএ। এর আগে যারা ধরা পড়েছে তারা হায়দ্রাবাদে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করে ফেলেছিল। তার আগেই এদের ধরা হয়।

আইএস নিয়ে এনআইএ-র তদন্তে উঠে এসেছে, এমন বিস্ফোরণের আর কোনও মডিউল আপাতত নজরে আসেনি গোয়েন্দাদের। তবে কোনও জায়গায় ফাঁকফোকর না রেখে তদন্ত চালিয়ে যেতে কসুর করছেন না গোয়েন্দারা।

এক্ষেত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে রয়েছে আরও বেশ কয়েকজন যুবক। তাদের সম্পর্কে খোঁজখবর রাখছেন গোয়েন্দারা। প্রয়োজনে ভবিষ্যতে তাদের গ্রেফতারও করা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+