দেশে সক্রিয় ডি কোম্পানি, এনআইএর জালে ছোটা শাকিলের দুই সাগরেদ
দেশে সক্রিয় ডি কোম্পানি, এনআইএর জালে ছোটা শাকিলের দুই সাগরেদ
বহু বছর ধরে দাউদ ইব্রাহিম ভারত ছাড়া হলেও দেশে 'ডি কোম্পানি’ যে রমরমিয়ে চলছে তার প্রমাণ প্রায়দিনই পাওয়া যায়। বৃহস্পতিবারই এনআইএ মুম্বইয়ের পশ্চিম শহরতলি থেকে গ্যাংস্টার ছোটা শাকিলের দুই সহযোগীকে গ্রেফতার করেছে। এরা বেআইনি কার্যকলাপ ও দাউদ ইব্রাহিম দ্বারা পরিচালিত অপরাধ সিন্ডিকেটে আর্থিক মদতের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। অভিযুক্তরা হল আরিফ আবুবকর শেখ (৫৯) ও সাব্বির আবুবকর শেখ (৫১)।

দাউদ ইব্রাহিম সিন্ডিকেট মামলার তদন্তে এনআইএ–এর দল পশ্চিম শহরতলি থেকে এই দু’জনকে গ্রেফতার করেছে। এই দু’জন ছোটা শাকিলের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত এবং দাউদ পরিচালিত সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গেও যুক্ত এরা। শুক্রবার এদের এনআইএর বিশেষ আদালতে পেশ করা হয়। সূত্রের খবর, তদন্ত চলাকালীন এনআইএ সাম্প্রতিক সময়ে মুম্বই ও থানের একাধিক এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। আরিফ ও সাব্বিরও এই সন্দেহভাজনদের মধ্যে রয়েছে। যাদের সঙ্গে ডি কোম্পানির সরাসরি যোগাযোগ রয়েছে।
এই দু’জনকে জেরা করার সময় উঠে এসেছে যে আরিফ ও সাব্বিরের সঙ্গে ছোটা শাকিলের বেশ কিছু অর্থ লেনদেন হয়েছে, যার জন্য তাদের গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, পাকিস্তান থেকে ছোটা শাকিল আন্তর্জাতিক অপরাধচক্র চালিয়ে যাচ্ছে এবং রেড কর্নার নোটিস জারি হয়েছে তার বিরুদ্ধে। শাকিল দুর্নীতি, মাদক পাচার ও সন্ত্রাসী ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। এখানে উল্লেখ্য, জাতীয় তদন্তকারী দল দাউদের গ্যাংকে ধরতে উঠেপড়ে লেগেছে। বিগত কয়েক মাস ধরে মুম্বইয়ের বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়েছে এনআইএ। চলতি মাসের গোড়াতেই ২০ টি জায়গায় তল্লাশি চালায় এনআইএ।
১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের পর দেশ ছেড়ে পালিয়ে যায় দাউদ। তারপর পাকিস্তান থেকেই মুম্বইয়ে আন্ডারওয়ার্ল্ডের রাশ ধরে সে। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে আত্মীয় ও ঘনিষ্ঠদের মাধ্যমেই অন্ধকার জগতের একচ্ছত্র আধিপত্য নিয়েছে দাউদ। দাউদ, শাকিল সহ একাধিক ডি কোম্পানির সহযোগীদের ধরতে বারবার ব্যর্থ হয়েছে ভারত। কারণ পাকিস্তানে আশ্রয় নেওয়া দাউদের খোঁজ দিতে নারাজ ভারতের প্রতিবেশী দেশ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications