Delhi Blast: সাদা রঙের পাউডার আসলে কী, CRPF স্কুলের বাইরে বিস্ফোরণ স্থলে NIA-ফরেন্সিক টিম

দিল্লিতে সিআরপিএফ স্কুলের সামনে বিস্ফোরণের ঘটনাকে সাধারণ ভাবে দেখতে নারাজ পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম এবং NIA। ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে সাদা রঙের পাউডার উদ্ধার করেছে।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় খোজ খবর করছে দিল্লি পুলিশ। ইতিমধ্যেই ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে সন্দেহ জনক যে সাদা রঙের পাউডার উদ্ধার করেছে সেটা খতিয়ে দেখছে। তার সঙ্গে বিস্ফোরণের কোনও যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

NIA

এই সন্দেহজনক সাদা পাউডারটি কী তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে কোনও সন্ত্রাসবাদীদের হাত রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। দিল্লির রোহিনী এলাকা রীতিমতো কেঁপে উঠেছিল। আশপাশের বাড়ির জানলার কাচ ভেঙে গিয়েছে। এবং দোকানগুলির পর্যন্ত কাচ ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। সিআরপিএফ স্কুলের সামনের রাখা একাধিক গাড়ির কাচ ভেঙে গিয়েছে।

এখনও পর্যন্ত কেউ হতাহত না হলেও বিস্ফোরণ যে একেবারেই কোনও দুর্ঘটনা নয় সেটা আঁচ করেই সেখানে দিল্লি পুলিশ ফরেন্সিট টিম এবং এনআইএকের টিম সেখানে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিস্ফোরণের পরেই গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। বাড়ির মধ্যে থেকেও রীতিমতো কেঁপে গিয়েছিলেন তাঁরা।
গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। পুলিশ, এনআইএ-র টিম এবং ফরেন্সিক দল এলাকার বিভিন্ন জায়গা পরীক্ষা করে দেখছে। কোনও জঙ্গিযোগ সেই ঘটনায় রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কারণ আপাত দৃষ্টিতে এই ধরনের ঘটনা ঘটতে পারে না বলেই জানিয়েছে দিল্লি পুলিশ।

ঘটনাস্থলে NSG কমান্ডোদেরও দেখা গিয়েছে। স্নিফার ডগ নিয়ে এসে গোটা এলাকা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় জঙ্গিরা সোশ্যাল মিডিয়ায় কোনও ইঙ্গিত দিয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আবার অনেকে মনে করছেন সিআরপিএফ স্কুলের দেওয়াল লাগোটা অনেক খাবার দোকান রয়েছে। সেই সব দোকানে রাখা গ্যাস সিলিন্ডার থেকেও বিস্ফোরণ ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+