Nabanna Abhiyan Protest: নবান্নে অভিযানে পুলিশের লাঠিচার্জ, কলকাতা পুলিশকে নোটিশ মানবাধিকার কমিশনের
Nabanna Abhiyan Protest: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানকে কেন্দ্র করে মঙ্গলবার ধুন্ধুমার কাণ্ড ঘটে শহর কলকাতায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। আর সেই ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারকে (Kolkata Police) নোটিশ দিল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)।
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এই নোটিশ দেওয়া হয়েছে। ঘটনায় (Nabanna Abhiyan Protest) পুলিশের কাছে অ্যাকশন রিপোর্ট তলব করা হয়েছে। আগামী দুসপ্তাহের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের তরফে। যা নিঃসন্দেহে অস্বস্তি বাড়াবে কলকাতা পুলিশের (Kolkata Police)। এমনটাই মত রাজনৈতিকমহলের।

বলে রাখা প্রয়োজন, আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে কর্তব্যরত অবস্থায় জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল বাংলা। পথে নেমে চলছে লাগাতার বিক্ষোভ -আন্দোলন। সর্বত্র প্রতিবাদের ঝড়। আর এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। গত মঙ্গলবার সেই অভিযানের ডাক দেওয়া হয়। কলকাতা এবং হাওড়া দিয়ে কাতারে কাতারে মানুষ কার্যত এগিয়ে আসতে শুরু করে।
এই অভিযানকে আগেই বেআইনি বলে ঘোষণা করে কলকাতা পুলিশ। এরপরেও অভিযান করা হলে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় পুলিশের তরফে। সেই মতো লাঠি, কাঁদানে গ্যাস, জলকামানে রণক্ষেত্রের চেহারা নেয় শহর। যদিও সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা ছিল শান্তিপূর্ণ মিছিলে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। এরপরেও পরিস্থিতি জটিল হয়ে ওঠে। একেবারে ধুরন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করে বলে পুলিশ।
এমনকি জল কামান, কাঁদানে গ্যাসের ব্যাপক শেল ফাটানো হয়। পাল্টা পুলিশকে লক্ষ্য করেও চলে ইটবৃষ্টি। ইটের আঘাতে একাধিক পুলিশকর্মী গুরুতর জখমও হয়েছেন। এক পুলিশকর্মীর চোখে মারাত্মক আঘাত লেগেছে। আর সেই আঘাতে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা ওই পুলিশ আধিকারিকের।
ঘটনার পরেই ব্যাআপক ধরপাকড় শুরু করা হয়েছে। চিহ্নিত করে এখনও বহু আন্দোলনকারীকে (Nabanna Abhiyan Protest) গত্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে'র বেশ কয়েকজন নেতাকেও। আর এই ঘটনার পরেই নড়েচড়ে বসল জাতীয় মানবাধিকার কমিশন। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল অ্যাকশন রিপোর্ট চাইল কমিশন। এখন দেখার এই বিষয়ে কী জানায় কলকাতা পুলিশ। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications