বিএইচইউ-কাণ্ডে ব্যাকফুটে যোগী সরকার, নোটিশ পাঠাল মানবাধিকার কমিশন
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্থার ঘটনা রীতিমত সরগরম হয়ে উঠছে পরিস্থিতি। ঘটনায় উত্তর প্রদেশ সরকার ও উপাচার্যের নিষ্ক্রিয়তার বিষয়টি নিয়ে নোটিশ পাঠিয়েছে জাতীয় মানবাদিকার কমিশন।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্থার ঘটনা রীতিমত সরগরম হয়ে উঠছে পরিস্থিতি। ঘটনায় উত্তর প্রদেশ সরকার ও উপাচার্যের নিষ্ক্রিয়তার বিষয়টি নিয়ে নোটিশ পাঠিয়েছে জাতীয় মানবাদিকার কমিশন। জানা গিয়েছে উত্তর প্রদেশের মুখ্য সচিব, ডিজিপি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে । নোটিশে ৪ সপ্তাহের মধ্যে উত্তর জানাবার জন্য বলা হয়েছে।

এর আগে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গিরিশচন্দ্র ত্রিপাঠি জানান, যে ছাত্রীর হেনস্থাকে কেন্দ্র করে এইন ছাত্র বিক্ষোভ , সেই ঘটনা শ্লীলতাহানি নয়, নিছকই ইভটিজিং। তাঁর দাবি নরেন্দ্র মোদীর আসন্ন সফরকে বানচাল করতে বহিরাগতরা এই ধরনের ঘটনা ঘচাচ্ছে। তিনি বলেন " এটা বহিরাগতদের তৈরি ঘটনা"।
এদিকে, ছাত্রীদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে, উত্তরপ্রদেশ সরকারের মুখপাত্র ও মন্ত্রী শ্রীকান্ত শর্মার দাবি বিশ্ববিদ্যালয়ে এই ধরণের হিংসার ঘটনার জব্য দায়ী বিরোধীরা। বিরোধী রাজনৈতিক দলের উস্কানিতেই এই ঘটনা ঘটছে ।












Click it and Unblock the Notifications