অন্ধ্রপ্রদেশে গ্যাস লিকের ঘটনায় এলজি পলিমারকে ৫০ কোটি টাকা জরিমানা এনজিটির
অন্ধ্রপ্রদেশে গ্যাস লিকের ঘটনায় এলজি পলিমারকে ৫০ কোটি টাকা জরিমানা এনজিটির
ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অন্ধ্রপ্রদেশে গ্যাস লিক হওয়ার ঘটনায় এলজি পলিমার ইন্ডিয়া সংস্থাকে অন্তর্বর্তীকালীন ৫০ কোটি টাকা জরিমানা করেছে। একই সঙ্গে এই ঘটনায় কেন্দ্র ও অন্যান্য সংস্থার মতামত চেয়েছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের বক্তব্য, যে ধরনের নিয়ম মানা উচিত ছিল এবং ব্যবস্থা রাখা উচিত ছিল, সেখানে গাফিলতি ছিল।

ট্রাইব্যুনালের চেয়ারপার্সন বিচারপতি আদর্শ কুমার গোয়েল পাঁচ সদস্যের একটি কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এবং হাজারের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। গোটা ঘটনা খতিয়ে দেখেই কমিটি রিপোর্ট দেবে।
ট্রাইব্যুনাল নোটিশ পাঠিয়েছে পরিবেশ মন্ত্রক, এলজি পলিমার ইন্ডিয়া, অন্ধ্রপ্রদেশ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, বিশাখাপত্তনম জেলাশাসকের কাছে। এবং তাদের প্রতিক্রিয়া জানতে চেয়েছে।
বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রাসায়নিক প্লান্টে গ্যাস লিক করে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন কয়েকশো মানুষ। এবং এর প্রভাব পড়েছে কয়েক হাজার মানুষের ওপরে। প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে এই গ্যাস লিকের ফলে মানুষ বিপদে পড়েন। যে ট্যাঙ্ক থেকে গ্যাস লিক হয়েছিল, গত মার্চ মাস থেকে সেটি দেখাশোনা হয়নি বলে জানা গিয়েছে। লকডাউনের ফলে এই সমস্যা হয়েছিল বলে খবর। এবং যার ফলে বৃহস্পতিবার ভোরের দিকে পরিস্থিতি হাতের বাইরে গিয়ে গ্যাস লিক করে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications