সারা দেশে ঘুড়ির মাঞ্জা ব্যান করল এনজিটি, কিন্তু কেন? জেনে নিন
ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সারা দেশে ঘুড়ির মাঞ্জার উপরে ব্যান আরোপ করল। অন্তর্বর্তী সময়ের জন্য কাঁচের গুড়ো মেশানো মাঞ্জাকে ব্যান করে জানানো হয়েছে, ঘুড়ির সুতোয় লাগানো কড়কড়ে মাঞ্জা মানুষ,
নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর : ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সারা দেশে ঘুড়ির মাঞ্জার উপরে ব্যান আরোপ করল। অন্তর্বর্তী সময়ের জন্য কাঁচের গুড়ো মেশানো মাঞ্জাকে ব্যান করে জানানো হয়েছে, ঘুড়ির সুতোয় লাগানো কড়কড়ে মাঞ্জা মানুষ, পশু ও বিশেষ করে পাখির জন্য বিশেষ ভয়ের কারণ।
গ্রিন ট্রাইব্যুনালের বেঞ্চের চেয়ারপার্সন এস কুমার অর্ডার পাস করার সময়ে জানিয়েছেন, সুতোয় লাগানো মাঞ্জা যা কাঁচ ও ধাতব গুড়ো দিয়ে তৈরি তা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।

একইসঙ্গে এটাও জানানো হয়েছে যে এই ধরনের ব্যান নাইলনের দড়ি বা মাঞ্জা, চাইনিজ মাঞ্জা সবের ক্ষেত্রেই প্রযোজ্য। এছাড়া সর্বভারতীয় মাঞ্জা অ্যাসোসিয়েশনকে নির্দেশ দেওয়া হয়েছে ঘুড়ির সুতোর কী কী ক্ষতিকর দিক রয়েছে সেই সম্পর্কে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে রিপোর্ট জমা দিতে।
সম্প্রতি PETA-র (পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যাল) তরফে আবেদন জানিয়ে বলা হয়েছিল, সামনেই মকর সংক্রান্তি। ঘুড়ির সুতো এই সময়ে অনেক ব্যবহার হবে। তা যেন ব্যান করা হয়। সেইসমস্ত আবেদন শুনে আপাতত অন্তর্বর্তীকালীন ব্যান করা হয়েছে। ফের ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি এই মামলার শুনানি ধার্য হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications