অমরনাথ মন্দিরে নিষিদ্ধ হল ঘন্টাধ্বনি, মন্ত্রোচ্চারণ, নেপথ্যে কোন কারণ
ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ মতো জম্মু ও কাশ্মীরের অমরনাথ মন্দিরে মন্ত্রোচ্চারণ ও ঘন্টাধ্বনির ওপরও বসানো হল নিষেধাজ্ঞা।
ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ মতো জম্মু ও কাশ্মীরের অমরনাথ মন্দিরে মন্ত্রোচ্চারণ ও ঘন্টাধ্বনির ওপরও বসানো হল নিষেধাজ্ঞা। গ্রীন কোর্টের তরফে এর আগে অমরনাথ তীর্থ বোর্ডকে অমরনাথ যাত্রা সম্পর্কে একটি রিপোর্ট দিতে বলে । যে রিপোর্টে যাত্রী সুরক্ষায় অমরনাথে কী পরিকাঠামো রয়েছে তা জানানোর কথা ছিল বোর্ডের। এর আগে অমরনাথের পরিকাঠামো নিয়ে কোর্টের তরফে ভর্ৎসনা করা হয় বোর্ডকে। মূবত, অমরনাথে যাত্রী সুরক্ষার উপযুক্ত পরিকাঠামো না থাকাতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের বেঞ্চের তরফে জানানো হয়েছে ৩, জম্মু ও কাশ্মীরের ৮৮৮ মিটার উঁচু পাহাড়ে অমরনাথের গুহা মন্দিরে কিছুতেই বাজানো যাবে না ঘন্টা। এছাড়াও ওই বেঞ্চ জানিয়েছে , তীর্থ যাত্রীদের নিজের সমস্ত মোবাইল রেখে যেতে হবে শেষ চেকপোস্ট-এ। এছাড়াও অমরনাথ কর্তৃপক্ষকে বলা হয়েছে যাতে তাঁরা যাত্রীদের সুবিধার্থে একটি আলাদা ঘর তৈরি করেন। যেখানে যাত্রীরা তাঁদের জিনিসপত্র রাখতে পারবেন।

এছাড়াও ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল জানিয়েছে, গুহা মন্দিরে কোনওভাবেই মন্ত্র উচ্চারণ বা জয় জয়কার ধ্বনি তোলা যাবে না। ট্রাইবুনালের এই নির্দেশ যাতে অক্ষরে অক্ষরে পালিত হয় সেবিষয়টির দায়িত্ব রয়েছে অমরনাথ বোর্ডের ওপর।












Click it and Unblock the Notifications