নরেন্দ্র মোদীর জমানায় সবচেয়ে বেশি বিদেশি অনুদান পেয়েছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি

মোদীর জমানায় সবচেয়ে বেশি বিদেশি অনুদান পেয়েছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি

একদিকে যখন স্বেচ্ছাসেবী সংস্থা গুলির উপর কড়া নজরদারির অভিযোগ উঠেছিল নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। বিদেশী অনুদান কড়া নিয়ম তৈরি করেছিল মোদী সরকার। একািধক স্বেচ্ছাসেবী সংস্থার লাইসেন্স পর্যন্ত বাতিল করা হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে মোদীর এই নজরদারির মধ্যেও তাঁর শাসনকালেই সবচেয়ে বেশি আর্থিক অনুদান পেয়েছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি।

গত ২ দশকে রেকর্ড বিদেশি অনুদান

গত ২ দশকে রেকর্ড বিদেশি অনুদান

গত ২ দশকে রেকর্ড বিদেশি অনুদান এসেছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলির কাছে। গত ২ দশকে বিদেশ থেকে ২.০৮ লাখ কোটি টাকা বিদেশি অনুদান পেয়েছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি। ১৯৯৮-৯৯ আর্থিক বর্ষের পর এই প্রথম এতো টাকা অনুদান এসেছে বিদেশ থেকে। ১৯৯৮-৯৯ অর্থবর্ষে ৩,৯৯৫ কোটি টাকা অনুদান এসেছিল বিদেশ থেকে। সেটা ২০১৭-১৮ অর্থবর্ষে বেড়ে ১৬,৯০২ কোটি টাকা হয়েছে। প্রায় ৪ গুণ বেড়েেছ।

মোদী ক্ষমতায় আসার পরেই বেড়েছে অনুদান

মোদী ক্ষমতায় আসার পরেই বেড়েছে অনুদান

২০১৪-১৫ অর্থবর্ষ থেকেই বিদেশি অনুদান বাড়তে শুরু করেছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলির। সেবছর এক লাফে বিদেশি অনুদান ১৫২৯৭ কোটিতে পৌঁছে িগয়েছিল। তার পরের বছর সেটা ১৮,০০০ কোটিতে পৌঁছে যায়। কংগ্রেসের জমানায় যা ৫ হাজার কোটির উপরে ওঠেনি।

স্বেচ্ছাসেবী সংস্থাগুলির উপর নজরদারি

স্বেচ্ছাসেবী সংস্থাগুলির উপর নজরদারি

মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই স্বেচ্ছাসেবী সংস্থাগুলির উপর নজরদারি বাড়ে। তাদের আর্থিক অনুদানের উৎস নিয়ে কড়া হতে শুরু করে সরকার। একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার লাইসেন্সও বাতিল করা হয়। তারপরেই এই বিপুল বিদেশি অনুদান আসছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+