জন্মের হার কমছে, স্থিতিশীল হচ্ছে দেশের জনসংখ্যা! NFHS-এর সমীক্ষায় আশার আলো
এই মুহূর্তে কয়েকশ কোটি মানুষের বসবাস ভারত। জনসংখ্যার নিরিখে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রায় ১৩৬ কোটি মানুষের বাস এখানে। খুব অল্প স্তরে হলেও জনসংখ্যার হারে বেশ কিছু তারতম্য দেখা যাচ্ছে। National Family Health Sur
এই মুহূর্তে কয়েকশ কোটি মানুষের বসবাস ভারত। জনসংখ্যার নিরিখে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রায় ১৩৬ কোটি মানুষের বাস এখানে। খুব অল্প স্তরে হলেও জনসংখ্যার হারে বেশ কিছু তারতম্য দেখা যাচ্ছে। National Family Health Survey-অনুসারে দেশের মোট প্রজনন হার (total fertility rate) ২ এর বেশি থেকে দুই হয়ে গিয়েছে।

শুধু তাই নয়, Contraceptive Prevalence Rate অর্থাৎ CPR রেটও বৃদ্ধি হয়ে গিয়েছে। জানা গিয়েছে এই রেট ৫৪ শতাংশ থেকে ৬৭ শতাংশ হয়ে গিয়েছে।
সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্টে দাবি করা হয়েছে যে এই মুহূর্তে দেশের জনসংখ্যা অনেকটাই নিয়ন্ত্রনে। মন্ত্রকের মতে কয়েক দশক ধরে পরিবার পরিকল্পনা সংক্রান্ত সচেতনতার প্রচারের জেরেই এই ফল। রাষ্ট্রপুঞ্জের বিচারে যে সব দেশের টিএফআর প্রতি নারী পিছু ২.১-এর নীচে, সেখানে একটা প্রজন্মের প্রজননে ঘাটতি পড়ছে।
২০১৯ এবং ২০২১ সালের মধ্যে পঞ্জম এই সার্ভে করা হয়
২০১৫ এবং ২০১৬ সালে করা চতুর্থ সার্ভে অনুসারে, জাতীয় স্তরে TFR ছিল 2.2। পঞ্চম সার্ভে ২০১৯ এবং ২০২১ সালের মধ্যে হয়। আর এই সার্ভেতে জনসংখ্যা নিয়ন্ত্রন নিয়ে চাঞ্চল্যকর এই তথ্য উঠে আসে।
নীতি আয়োগের (স্বাস্থ্য) সদস্য ডক্টর ভিকে পালের বক্তব্য NFHS-5 থেকেই বোঝা যাচ্ছে যে ভারত তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এই রিপোর্ট থেকে কেন্দ্রীয় সরকারকে Universal Health Coverage -পেতে সাহায্য করবে।
সার্ভে দ্বিতীয় ধাপে অরুণাচল প্রদেশ, চন্ডীগড়, ছত্তিসগড়, হরিয়ানা, ঝাড়খন্ড, মধ্য প্রদেশ, দিল্লি, ওডিশা, পুদুচেরি, পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তর প্রদেশ এবং উত্তরাখন্ডের উপর সার্ভে চালানো হয়।
জনসংখ্যা বৃদ্ধি কম করতে সরকার একাধিক কার্যক্রম হাতে নেয়। পারিবারিক প্ল্যানিং প্রকল্প শুরু হয় ১৯৫২ সাল থেকে। কিন্তু তা শুরু হলেও বিভিন্ন ত্রুটি থাকার ফলে সেভাবে সাফল্যের মুখ দেখতে পায়নি। মহিলারা গর্ভ নিরোধকের ব্যবহার সেই অর্থে করত না। এমনকি তরুন দম্পত্তিরাও গর্ভ নিরোধকের ব্যবহার নিয়ে খুব একটা ওয়াকিবহাল ছিল না।
আর সেই কারনে গত কয়েক বছরে জন্ম নিয়ন্ত্রন অনেকটাই বেড়ে গিয়েছে বলে মত সরকারি আধিকারিকদের। তবে এখন মানুষ অনেক বেশি এই বিষয়ে ওয়াকিবহাল বলেই মত বিশেষজ্ঞদের। আর সেই কারনে জন্ম নিয়ন্ত্রন অনেকটাই ধীরে চলতে শুরু করেছে।
এক আধিকারিক জানিয়েছেন, ভারত দীর্ঘদিন ধরে জনসংখ্যা নিয়ন্ত্রন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। ভারত প্রথম দেশ যারা জাতীয় স্তরে family planning program শুরু করেছিল। যার ফল দেশ এখন পাচ্ছে বলে মত ওই সরকারি আধিকারিকের। এই প্রকল্প চালিয়ে নিয়ে যেতে কেন্দ্র এবং রাজ্য একযোগে কাজ করেছে বলেও দাবি তাঁর।
গর্ভ নিরোধক এবং পরিবার পরিকল্পনা প্রকল্প একটা জায়গাতে পৌঁছানোর লক্ষ্যে The Mission Pariwar Vikas ২০১৬ সালে শুরু করা হয়। গর্ভনিরোধক সংক্রান্ত সমস্ত কিছু যাতে পাওয়া যায় তা সুনিশ্চিত করতে কাজ করে সরকার। বিশেষ করে বিহার, উত্তর প্রদেশ, অসম, ছত্তিসগড়, মধ্য প্রদেশ, রাজস্থান, এবং ঝাড়খন্ডের মতো জন্মহার বেশি এই সমস্ত রাজ্যগুলিতে বিশেষ নজর দেওয়া হয়। আর যার ফল এখন পাচ্ছে দেশ। মত ওই সরকারি আধিকারিকের।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications