রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হবেন, প্রায় চূড়ান্ত করে ফেলল বিরোধীপক্ষ
বিরোধী দলের দশ নেতা পরবর্তী রাষ্ট্রপতি পদে নিজেদের প্রার্থী চূড়ান্ত করতে আলোচনায় বসেছিলেন। বিরোধী জোট মহাত্মা গান্ধীর প্রপৌত্র গোপাল কৃষ্ণ গান্ধীকে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি পদে দেখতে চাইছে।
ভারতের পরবর্তী রাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী করে হবেন তা একপ্রকার চূড়ান্ত হয়ে গেল। বিরোধী দলের দশ নেতা এই আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করতে আলোচনায় বসেছিলেন। বিরোধী জোট মহাত্মা গান্ধীর প্রপৌত্র গোপাল কৃষ্ণ গান্ধীকে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি পদে দেখতে চাইছে।
ভারতের পরবর্তী রাষ্ট্রপতি : বিজেপির প্রার্থী তালিকায় কারা রয়েছেন, জেনে নিন একনজরে
একসময়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে কাজ করেছেন গোপাল কৃষ্ণ গান্ধী। গত কয়েকমাস ধরেই তাঁর নাম আলোচনায় ছিল। ফলে তিনিই সম্ভবত বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী হতে চাইছেন।

তবে বিজেপি তাদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে কাকে নির্বাচিত করে, তার উপরে নির্ভর করে চূড়ান্ত হবে গোপালকৃষ্ণ গান্ধী শেষ পর্যন্ত বিরোধীদের চূড়ান্ত তালিকায় স্থান পান কিনা।
বাম শিবির গোপালকৃষ্ণ গান্ধীকে দেখতে চাইছে। কংগ্রেসেরও গোপালকে নিয়ে কোনও অসুবিধা নেই। তৃণমূলও প্রথম থেকেই গোপালকৃষ্ণকেই এই পদে চেয়ে এসেছে। শুধু অপেক্ষা বিজেপি কাকে নিজেদের প্রার্থী হিসাবে ঘোষণা করে। তারপরই বিরোধীরা নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করবে।
শুক্রবার সরকারপক্ষের তরফে রাজনাথ সিং ও বেঙ্কাইয়া নাইড়ু কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে দেখা করবেন। যদি শুক্রবার আলোচনায় বিজেপির তরফে কোনও প্রার্থীর নাম চাওয়া হয় তাহলে গোপালকৃষ্ণ গান্ধীর নামই তুলে ধরা হবে।
প্রসঙ্গত গোপালকৃষ্ণ গান্ধী ছাড়াও বিরোধীদের তরফে মীরা কুমার ও শরদ পাওয়ারের নাম আলোচনা হয়েছিল। তবে মীরা রাষ্ট্রপতি পদে দুর্বল ভেবে বাদ গিয়েছেন ও শরদ পাওয়ার নিজে থেকে সরে গিয়েছেন।












Click it and Unblock the Notifications