বুধবারই বসছে মোদি মন্ত্রিসভার পরবর্তী বৈঠক, পুরনো ভাবমূর্তি ফেরাতে বড়সড় রদবদলের সম্ভাবনা
বুধবারই বসছে মোদি মন্ত্রিসভার পরবর্তী বৈঠক, পুরনো ভাবমূর্তি ফেরাতে বড়সড় রদবদলের সম্ভাবনা
করোনা ধাক্কায় দেশের সমাজিক, রাজনৈতিক এবং অর্থনীতি সহ প্রায় ক্ষেত্রই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এদিকে সঙ্কটকালে একাধিক নীতি নির্ধারনের পরেও তা মানুষের কাজে না আসায় মুখ পুড়েছে মোদী সরকারের। জনপ্রিয়তা হারিয়েছে সাধারণ মানুষের মধ্যেই। সেই সংঘের সঙ্গে চলেছে বিস্তর টানাপোড়েন। আর এই সমস্ত বিষয়কে সামনে রেখেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছিল দীর্ঘদিন থেকেই। সূত্রের খবর, আগামীকালই বসতে মোদী মন্ত্রিসভার পরবর্তী বৈঠক।

যদিও এই বৈঠক নিয়ে জল্পনা চলছিল বিগত কিছুদিন ধরেই। এমনকী আসন্ন লোকসভা নির্বাচনের আগে সংঘ ও বিজেপি পরিবার, পাশাপাশি সংগঠন-সরকার এবং রাজ্যগুলির সমীকরণকে নতুনভাবে পরিবর্তন করার যে প্রয়োজনীয়তা রয়েছে তা হারে হারে টের পাচ্ছিল গেরুয়া শিবির। এমতবস্থায় ২৩ জুনের বৈঠকেই মোদীর তরফে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুদিন আগে মোদীর বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে একটি জরুরি বৈঠকও হয়। বৈঠকে উপস্থিত চিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নিতিন গডকরি, বি এল সন্তোষের মতো মুখেরাও। এছড়াও কিছুদিন আগে গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশের প্রায় ২৪ সাংসদের সঙ্গে দেখা করেন অমিত শাহ।
অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন প্রধানমন্ত্রী নিজেও। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এবারে মোদির কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ কেবলমাত্র আনুষ্ঠানিক বা নির্দিষ্ট পদ পূরণ বা খালি করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং তার থেকে সূদূরপ্রসারি দূরদৃষ্টি নিয়েই মাঠে নামতে চাইছে পদ্ম শিবির। আর ঠিক এই জন্যই হতে পারে বড়সড় রদবদল।












Click it and Unblock the Notifications